বাংলা ভাষা নেই বলছে বিজেপি! ১০ টাকার নোটের বাংলা দেখিয়ে তীব্র কটাক্ষ মমতার
Connect with us

ভাইরাল খবর

বাংলা ভাষা নেই বলছে বিজেপি! ১০ টাকার নোটের বাংলা দেখিয়ে তীব্র কটাক্ষ মমতার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলা ভাষা নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যে ফের উত্তাল রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার ঝাড়গ্রামের (Jhargram) সভা থেকে ভাষা ও পরিচিতির প্রশ্নে কেন্দ্রকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর স্পষ্ট অভিযোগ— “বাংলা ভাষা এবং এই ভাষায় কথা বলা মানুষদের প্রতি বিজেপির (BJP) অশ্রদ্ধা দিন দিন বেড়েই চলেছে।”

সম্প্রতি বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya) একটি মন্তব্যে বলেন, “বাংলা আদতে কোনও ভাষাই নয়!” এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা যদি ভাষা না-ই হবে, তবে জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ বা রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন?”

সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “আমার মোবাইলে ১৯১২ সালের ১০ টাকার নোটের (10 Rupee Note) ছবি আছে। তাতে স্পষ্ট বাংলা লেখা রয়েছে। আর এখন কিছু ‘অপদার্থ’ বলছে বাংলা কোনও ভাষাই নয়! এটা বাংলা ভাষার অপমান।”

আরও পড়ুনঃ ঘাটাল পরিদর্শনে শুভেন্দু অধিকারী, বন্যা ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা বিরোধী দলনেতার

Advertisement
ads ads

এই ভাষা-আক্রমণের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর প্রতিবাদ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই। তিনি এও বলেন, “আমি নিজে রাস্তায় নেমে মিছিল করেছি। এবার বৃহত্তর প্রতিবাদ হবে। বাংলা ভাষা নিয়ে অবমাননা বরদাস্ত করব না।”

এদিন ঝাড়গ্রামের জনসভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে আরও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, “ভোটের আগে এসে বিজেপি টাকা দিয়ে ভোট চাইবে, আর এখন বাংলায় কথা বললেই রোহিঙ্গা বলে অত্যাচার চালাবে— এটা চলবে না।”

তিনি আরও জানান, “বিগত কয়েক মাসে অন্তত দু’হাজার বাংলাভাষী মানুষের ওপরে দেশের বিভিন্ন রাজ্যে আক্রমণ হয়েছে। শুধু বাংলায় কথা বলার জন্যই তাঁদের টার্গেট করা হচ্ছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণ বাংলা আবেগ ও পরিচয় রক্ষার বার্তা দিয়ে আগামী নির্বাচনের ময়দানে প্রভাব ফেলতে পারে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads