দিল্লির নাম বদলে হোক ‘ইন্দ্রপ্রস্থ’, বিজেপি সাংসদের প্রস্তাব অমিত শাহর কাছে
Connect with us

দেশের খবর

দিল্লির নাম বদলে হোক ‘ইন্দ্রপ্রস্থ’, বিজেপি সাংসদের প্রস্তাব অমিত শাহর কাছে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: নামবদলের রাজনীতি (Name Change Politics) বিজেপির কাছে নতুন নয়। ইতিমধ্যেই মোঘল গার্ডেন (Mughal Garden)কে অমৃত উদ্যান (Amrit Udyan), হোশাঙ্গাবাদকে নর্মদাপুরম (Narmadapuram) নাম দেওয়া হয়েছে। এবার রাজধানী দিল্লি (Delhi)-র নাম বদলের প্রস্তাব (Proposal) নিয়ে হাজির হয়েছেন বিজেপি (BJP) সাংসদ প্রবীণ খাণ্ডেলওয়াল (Praveen Khandelwal)।

সংসদ সদস্য খাণ্ডেলওয়াল জানিয়েছেন, দিল্লির নতুন নাম হওয়া উচিত ‘ইন্দ্রপ্রস্থ’ (Indraprastha)। এই প্রস্তাব তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কে চিঠির মাধ্যমে পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, “দিল্লির ইতিহাস (History of Delhi) কেবল হাজার বছরের পুরনো নয়, বরং এটি ভারতীয় সভ্যতার আত্মা (Soul of Indian Civilization) এবং ‘ইন্দ্রপ্রস্থ’ শহরের প্রাণবন্ত ঐতিহ্যকেও মূর্ত করে তোলে, যা পাণ্ডবরা (Pandavas) প্রতিষ্ঠা করেছিলেন। ইন্দ্রপ্রস্থের পবিত্র ভূমিতে পাণ্ডবদের মূর্তি স্থাপন ভারতের ইতিহাস, সংস্কৃতি (Culture) এবং বিশ্বাসকে (Faith) পুনরুজ্জীবিত করবে।”

খাণ্ডেলওয়াল আরও বলেছেন, “পাণ্ডবদের নীতি, ধার্মিকতা (Righteousness) এবং সাহস (Courage) নতুন প্রজন্মকে ভারতের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সংযুক্ত করবে। দিল্লি কেবল একটি আধুনিক মহানগর (Modern Metropolis) নয়, এটি ভারতীয় সভ্যতার আত্মা।”

Advertisement
ads

তিনি প্রয়াগরাজ (Prayagraj), অযোধ্যা (Ayodhya), উজ্জ্বয়ন (Ujjain), বারাণসী (Varanasi)-এর উদাহরণও তুলে ধরেছেন। খাণ্ডেলওয়াল প্রশ্ন তুলেছেন, “যেমন প্রাচীন শহরগুলির নাম পুনরুজ্জীবিত করা হয়েছে, তেমনই দিল্লির ক্ষেত্রেও কেন তা সম্ভব নয়?”

এর আগে কেন্দ্রীয় সরকার (Central Government) বহু রাস্তা, ইমারত, জায়গা এমনকি রেল স্টেশনের (Railway Station) নামও বদলেছে। অনেক ক্ষেত্রে ইসলামিক সংস্কৃতির (Islamic Culture) প্রভাব কমানোর অভিযোগ উঠেছে। মোঘলসরাই স্টেশনকে দীনদয়াল উপাধ্যায় (Deendayal Upadhyay) নামকরণ এবং এলাহাবাদকে প্রয়াগরাজ করার উদাহরণও রয়েছে। এবার দিল্লির নাম ইন্দ্রপ্রস্থ করার প্রস্তাব নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে।

Continue Reading
Advertisement