রক্ষাকবচের মধ্যেই নতুন আইনি জটিলতা: ফের পুলিশের স্ক্যানারে অর্জুন সিং
Connect with us

রাজনীতি

রক্ষাকবচের মধ্যেই নতুন আইনি জটিলতা: ফের পুলিশের স্ক্যানারে অর্জুন সিং

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিপাকে বিজেপি (BJP) নেতা Arjun Singh। বারাকপুরের বিধায়ক Raj Chakraborty-কে আক্রমণ করতে গিয়ে সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

শনিবার দমদম-বারাকপুর (Dumdum-Barrackpore) সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের পক্ষ থেকে টিটাগড় (Titagarh) থানায় লিখিত অভিযোগ (written complaint) দায়ের করা হয়। শুধু অভিযোগই নয়, এদিন বিক্ষোভ (protest) কর্মসূচিও নেওয়া হয়। বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা (police action) নেওয়ার দাবিও তোলা হয়।

জানা গিয়েছে, রাজ চক্রবর্তীকে আক্রমণ করতে গিয়ে অর্জুন সিং অভিযোগ তোলেন যে সংখ্যালঘু মহিলাদের দিয়ে খারাপ কাজ করানো হচ্ছে। এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন সংখ্যালঘু সেলের সদস্যরা। এলাকার সংখ্যালঘু মহিলাদের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল (protest rally) বের হয়।

তাছারাও, থানায় অভিযোগ জমা দেওয়ার আগে বিক্ষোভকারীরা অর্জুন সিংয়ের কুশপুতুল দাহ করে প্রতীকী প্রতিবাদ জানান। বিক্ষোভকারী সুলতানা বেগম ও নাজিমা বিবিরা বলেন, “মুসলিম মহিলাদের সম্মানহানি কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর বিচার চাই। পুলিশ ব্যবস্থা নিলে ভালো, না হলে আমরাই যা করার করবো।”

Advertisement
ads

উল্লেখ্য, বিজেপি নেতার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ দায়ের হয়েছে। কয়েকটি ক্ষেত্রে হাই কোর্ট (High Court) থেকে তিনি রক্ষাকবচও পেয়েছেন। এর মধ্যেই ফের নতুন অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।