রাজ্যের খবর
নবান্নে আইপিএস-আইএএস দফতরে বড় বদল, রাজীব কুমারকে সরিয়ে নতুন নেতৃত্ব
ডিজিটাল ডেস্কঃ রাজ্য প্রশাসনে কিছু গুরুত্বপূর্ণ পদে বদল ঘটানো হয়েছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত সচিব পদ থেকে সরানো হয়েছে আইপিএস রাজীব কুমার (Rajeev Kumar)-কে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আইএএস অনুপকুমার আগরওয়াল (Anup Kumar Agarwal)। তবে রাজীব কুমার এখনও রাজ্যের পুলিশ বিভাগের ভারপ্রাপ্ত ডিজি হিসেবে আছেন।
২০১৯ সালে রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি দফতের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল, যা তখন অনেকেই রাজনৈতিক গুরুত্ব সম্পন্ন পদক্ষেপ হিসেবে দেখেছিলেন। তিনি পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৮৯ ব্যাচের একজন অভিজ্ঞ আইপিএস অফিসার। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তাকে রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ দেওয়া হয়।
অন্যদিকে, অনুপকুমার আগরওয়াল একজন দক্ষ আইএএস অফিসার। তার হাতে এখন তথ্য ও প্রযুক্তি দফতরের দায়িত্ব থাকবে। প্রশাসনের মতে, তার নেতৃত্বে রাজ্যের ডিজিটাল কাজ ও তথ্যপ্রযুক্তির উন্নয়ন নতুন মাত্রা পাবে।
আরও পড়ুনঃ বিজেপির দুই শিবিরের হাতাহাতি, অনুব্রত মণ্ডল গ্রেফতারের দাবিতে উত্তেজনা বৃদ্ধি
এর পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ বদল হয়েছে:
-
হৃদেশ মোহন (Hridesh Mohan), যিনি আগে সর্বশিক্ষা ও গ্রন্থকার দফতরের কাজ করতেন, তার দায়িত্ব নেওয়া হয়েছে আইপিএস রাজেশ কুমার (Rajesh Kumar)-এর হাতে। রাজেশ কুমার সংশোধনাগার দফতের সচিব ছিলেন।
-
কারিগরি শিক্ষা দফতের অতিরিক্ত মুখ্য সচিবের সঙ্গে তথ্য ও প্রযুক্তি দফতের অতিরিক্ত দায়িত্বও পাবেন রাজেশ কুমার।
-
আইপিএস সঞ্জয় সিং (Sanjay Singh) হোমগার্ড থেকে ডিজি সাইবার সেলের দায়িত্ব নিয়েছেন।
-
আইপিএস অজয় মুকুন্দ রানাডে (Ajay Mukund Ranade) এডিজি আইজিপি (এ) থেকে এডিজি হোমগার্ডের দায়িত্ব পেয়েছেন।
-
হরি কিশোর কুসুমাকার (Hari Kishore Kusumakar) এডিজি সাইবার সেল থেকে এডিজি আইজিপি পোস্টাল সেলের দায়িত্ব পেয়েছেন।
-
আইপিএস দময়ন্তী সেন (Damayanti Sen) এডিজি আইজিপি পলিসি থেকে এডিজি আইজিপি আর্ম পুলিশের দায়িত্ব পেয়েছেন।
-
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goel) এডিজি এসটিএফ থেকে এডিজি আইজিপি অ্যাডমিনিস্ট্রেশনের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন।
-
আইপিএস আনন্দ কুমার (Anand Kumar) এডিজি লিগালের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে এডিজি আইজিপি পলিসির কাজও করবেন।
-
আইজিপি-টু সিআইডি শঙ্খশুভ্র চক্রবর্তী (Shankhshuvra Chakraborty) আইজিপি সাইবার সেলের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন।
এই বদলগুলো রাজ্যের প্রশাসনকে আরও শক্তিশালী ও আধুনিক করার জন্য নেওয়া হয়েছে
