‘পুতিনকেও আটক করুন’, মাদুরো বন্দি দেখে ট্রাম্পের কাছে জেলেনস্কির আর্জি
Connect with us

ভাইরাল খবর

‘পুতিনকেও আটক করুন’, মাদুরো বন্দি দেখে ট্রাম্পের কাছে জেলেনস্কির আর্জি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভেনেজুয়েলায় মার্কিন (American) সামরিক অভিযানের পর রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে (Nicolas Maduro) আটক করে আমেরিকায় নিয়ে যাওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) কাছে স্বৈরশাসকদের (autocrats) মোকাবিলার নির্দেশনা দিয়েছেন। জেলেনস্কি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের (Putin) নাম না নিলেও তাঁর বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট।

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি (Johraan Mamdani) ঘটনাটিকে ‘যুদ্ধাপরাধ’ (war crime) বলে অভিহিত করেছেন। ভেনেজুয়েলার মিরান্ডা, আরাগুয়া ও লা গুয়াইরা অঞ্চলে শনিবার ভোরে মার্কিন (US) বিমান হামলার পর মাদুরো এবং তাঁর স্ত্রীকে নিউ ইয়র্কের ডিটেনশন সেন্টারে (detention center) রাখা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মাদক (drugs), কোকেন আমদানি ও মারণাস্ত্র (arms) সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে।

জেলেনস্কি বলেছেন, “যদি এই ধরনের স্বৈরশাসকদের (autocrats) মোকাবিলা ঠিক এভাবে সম্ভব হয়, আমেরিকা জানে পরবর্তী পদক্ষেপ।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জেলেনস্কির বক্তব্যে মার্কিন নীতি প্রভাবিত করতে চাওয়া স্পষ্ট।

Advertisement
ads
Continue Reading
Advertisement