ভোটের খবর
অনুব্রতের দুর্গে ধস: সমবায় ভোটে বিজেপির ১২ আসনে জয়, শূন্য হাতে তৃণমূল
অনুব্রত মণ্ডলের ঘাঁটি বলে পরিচিত বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার ইটাহাট কৃষি সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পেল বিজেপি। ১২টি আসনের সবকটিতেই পরাজিত হল শাসক দল তৃণমূল কংগ্রেস। দীর্ঘ ৯ বছর পর এই সমবায় সমিতিতে ভোট হল, আর তাতেই নজিরবিহীনভাবে তৃণমূলের পরাজয় ঘটল।
এই সমবায় সমিতির আওতায় রয়েছে ১৮টি গ্রাম। তৃণমূল, বিজেপি ছাড়াও বাম সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন ৪টি আসনে এবং ২টি আসনে ছিলেন নির্দল প্রার্থী। তবে ফলাফলে বিজেপি ১২টি আসনেই জয়ী হয়ে শক্তিশালী বার্তা দিল বিধানসভা ভোটের এক বছর আগে।
বিজেপির জয়ী প্রতিনিধি দেবব্রত মল্লিক বলেন, “এতদিন তৃণমূল আমাদের ভোট করতেই দিত না। ৭-৯ বছর ধরে মানুষকে হয়রানি করেছে। এবার জনগণ এর জবাব দিয়েছে।” এর আগে গাইঘাটা মৎসজীবী সমবায় সমিতিতেও বিজেপির জয় হয়েছিল, এবার বীরভূমে সেই ধারা আরও স্পষ্ট।
তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখ বলেন, “এটা রাম-বাম জোটের ফল। বিধানসভা ভোটে এর কোনও প্রভাব পড়বে না।” অন্যদিকে, তৃণমূলের সহ-সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, “ভোটের নির্ঘণ্ট ঠিকমতো পৌঁছায়নি। তার ওপর কাল প্রাকৃতিক দুর্যোগ ছিল। তাই অনেকে ভোট দিতে পারেননি।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের সংগঠনগত দুর্বলতা, কোর কমিটির অদক্ষতা ও স্থানীয় ক্ষোভই এই ফলের মূল কারণ।
📌 হাইলাইট পয়েন্ট:
-
অনুব্রত মণ্ডলের এলাকায় সমবায় ভোটে বিজেপির ১২-০ তৃণমূলকে হার
-
দীর্ঘ ৯ বছর পর নির্বাচন, আগেও ছিল তৃণমূলের দখলে
-
তৃণমূলের দাবি, রাম-বাম জোটের জয়ের প্রভাব পড়বে না বিধানসভায়
-
ভোটের আগাম বার্তা: বিজেপির সংগঠনীক জোর স্পষ্ট
-
দুর্নীতির বিরুদ্ধে মানুষের রায় বলেই দাবি বিজেপির
