মতুয়া মহামেলায় অমিত শাহের শুভেচ্ছা, এসআইআর বিতর্কের মাঝে নতুন রাজনৈতিক বার্তা
Connect with us

ভাইরাল খবর

মতুয়া মহামেলায় অমিত শাহের শুভেচ্ছা, এসআইআর বিতর্কের মাঝে নতুন রাজনৈতিক বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) ঠিক আগেই পশ্চিমবঙ্গের মতুয়া সম্প্রদায়ের ভাবাবেগকে (Emotions) ছুঁতে বিশেষ পদক্ষেপ নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম জন্মতিথি এবং মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাংলা ভাষায় শুভেচ্ছা বার্তা (Greetings) পোস্ট করেছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, রাজ্যে এসআইআর (SIR) বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় প্রায় ৬০ লক্ষ মানুষের নাম বিবেচনাধীন থাকায় যে দুশ্চিন্তা তৈরি হয়েছে, তা প্রশমিত করতেই এই ‘শাহী’ বার্তা।

Advertisement
ads ads

অমিত শাহ তাঁর পোস্টে লিখেছেন, “শ্রীশ্রী ঠাকুর ছিলেন এক মহান ও ঐশ্বরিক আত্মা (Divine Soul)। তাঁর সাম্য ও নৈতিক জীবনবোধের বাণী আজও আমাদের পথপ্রদর্শক।” উল্লেখ্য, এবারের মেলায় উত্তরাখণ্ড, কর্ণাটক ও আন্দামান থেকেও বিশেষ ট্রেনে (Special Train) করে হাজার হাজার ভক্ত ঠাকুরনগরে আসছেন। অতীতে শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুরের মধ্যে মেলা নিয়ে বিরোধ থাকলেও, এবারই প্রথম তিনটি ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’ ঐক্যবদ্ধভাবে (Unitedly) মেলার আয়োজন করছে।

বিশ্লেষকদের মতে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় থাকা মতুয়াদের ক্ষতে প্রলেপ (Healing Touch) দিতেই শাহের এই আধ্যাত্মিক ও রাজনৈতিক উদ্যোগ। মেলা প্রাঙ্গণে এই অঙ্গীকার (Commitment) আরও দৃঢ় হোক, এমন প্রার্থনাই করেছেন তিনি। ভোটের মুখে এই শুভেচ্ছা বার্তা মতুয়াদের ভোটব্যাঙ্কে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Continue Reading
Advertisement ads