ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ভুয়ো সংবাদের বন্যা!
Connect with us

হামলা

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ভুয়ো সংবাদের বন্যা!

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার সময় একাধিক ভুয়ো খবর ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে দেখা যাচ্ছে দুই প্রতিবেশী দেশ—পাকিস্তান ও বাংলাদেশ—থেকে। তথ্য যুদ্ধের এই সময়ে সামাজিক মাধ্যম হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র, আর সেই অস্ত্রকে ব্যবহার করছে কিছু গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিত ভাবে।

“তথ্যে শক্তিশালী, তবে সত্য নয়!” বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ও বাংলাদেশ – উভয় দেশই নিজ নিজ রাজনৈতিক উদ্দেশ্য, প্রোপাগান্ডা এবং জনমত প্রভাবিত করতে তথ্যের অপব্যবহার করছে। ভারতের বিরুদ্ধে নানা প্রকার ভুয়া ভিডিও, বিভ্রান্তিকর ছবি, এবং মনগড়া রিপোর্ট ছড়ানো হয়েছে সম্প্রতি ফেসবুক, এক্স (টুইটার), ইউটিউব ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

আরও পড়ুনঃ দেশে জঙ্গি হামলা হলে তা যুদ্ধ হিসেবে গণ্য করবে ভারত, কড়া সিদ্ধান্ত কেন্দ্রের

ভারত-পাকিস্তান সংঘাত ঘিরে ডিজিটাল যুদ্ধ, সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বিভিন্ন “নিউজ চ্যানেল” ও ইউটিউব ভিত্তিক প্ল্যাটফর্মে ভুয়া যুদ্ধবিমান ধ্বংস, সেনা হতাহতের তথ্য ছড়ানো হয়েছে। পাশাপাশি কিছু বাংলাদেশি পেজ ও প্রোফাইল থেকে ভারত-বিরোধী বিভ্রান্তিকর পোস্ট ভাইরাল হতে দেখা গেছে।

Advertisement
ads

বাংলাদেশের ভূমিকাও প্রশ্নের মুখে ? যদিও বাংলাদেশের সরকারিভাবে কোনো অবস্থান নেয়নি, তবে কিছু বেসরকারি মিডিয়া ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভারতকে আক্রমণাত্মকভাবে উপস্থাপন করার প্রবণতা চোখে পড়েছে। এতে করে ভারত-বাংলাদেশ সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্যে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, “ভারত তথ্যের সত্যতা ও স্বচ্ছতার পক্ষে, কোনো ধরনের মিথ্যাচার বা প্রোপাগান্ডা বরদাস্ত করা হবে না।” “PIB Fact Cheeking” কমপক্ষে কয়েক হাজার ভুয়ো তথ্য এবং ভুয়ো প্রোফাইল শনাক্ত করেছেন

Continue Reading
Advertisement