গুলশন কলোনিতে তাণ্ডবের মূল অভিযুক্ত মিনি ফিরোজ, ধরা যাচ্ছে না পুলিশের নজরদারিতেও
Connect with us

ভাইরাল খবর

গুলশন কলোনিতে তাণ্ডবের মূল অভিযুক্ত মিনি ফিরোজ, ধরা যাচ্ছে না পুলিশের নজরদারিতেও

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ গুলি-বোমা-তাণ্ডবের পর পেরিয়ে গিয়েছে ৪৮ ঘণ্টা। এখনও থমথমে (tense) গুলশন কলোনি (Gulshan Colony)। যদিও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ, তবে যাঁর নাম মূল অভিযুক্ত (prime accused) হিসেবে বারবার উঠে আসছে, সেই মিনি ফিরোজ এখনও অধরা। পুলিশর খাতায় তিনি এখন ফেরার (absconding)।

স্থানীয় কাউন্সিলর (councillor) সুশান্ত ঘোষ জানাচ্ছেন, অপরাধীদের জন্য গুলশন কলোনিতে কোনও জায়গা নেই। কিন্তু তবুও, একের পর এক প্রশ্ন উঠছে— কেন এই মিনি ফিরোজকে ধরতে পারছে না পুলিশ? এরই মাঝে ফের ফেসবুকে (Facebook) একটি বিস্ফোরক (explosive) রিল (reel) পোস্ট করলেন ফিরোজ। সেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে, “আশা করব আমার রুদ্ররূপ দেখতে হবে না।” ভিডিওতে তাঁর ছবির সঙ্গে শোনা যাচ্ছে এমনই ভয় ধরানো ব্যাকগ্রাউন্ড টোন (background tone)।

প্রশ্ন উঠছে, যেখানে ফিরোজ ঠান্ডা মাথায় রিল বানাচ্ছেন, সেখানে পুলিশ তাঁর টিকিটিও ছুঁতে পারছে না কেন? স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক মহলের একাংশের দাবি, এক তৃণমূল বিধায়কের (TMC MLA) আশ্রয়ে রয়েছেন ফিরোজ। সেই জন্যই প্রশাসন নির্বিকার।

যে চারজন ধরা পড়েছে, তাঁদের মধ্যে মধু ও সাজিদ এলাকায় ফিরোজের ডান ও বাম হাত (right-hand men) হিসেবে পরিচিত। এই দু’জনের গ্রেফতারের পরও মাস্টারমাইন্ড (mastermind) ফিরোজের নাগালে পৌঁছাতে না পারার বিষয়টি নিয়েই প্রশ্ন উঠছে।

Advertisement
ads

পুলিশ সূত্রে (police sources) খবর, ধৃতরা (arrested individuals) স্বীকার করেছে, তারা গুলশন কলোনিতে গিয়েছিল আতঙ্কের পরিবেশ তৈরি করতে, কাউকে খুন করতে নয়। অন্যদিকে, এক গোপন সূত্র জানাচ্ছে, মিনি ফিরোজ বর্তমানে বিহারে (Bihar) আত্মগোপনে (in hiding) রয়েছেন, এবং সে নিজেও তা জানিয়েছে।

এই পরিস্থিতিতে বিজেপি (BJP) তীব্রভাবে আক্রমণ শানিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন,
“পুলিশ হয়তো এখন রিলস (reels) দেখছে। এসি রুমে বসে মজা নিচ্ছে। ওকে ধরার কোনও ইচ্ছেই নেই পুলিশের। কারণ শুনছি, ফিরোজের উপর নাকি এক বিধায়কের হাত রয়েছে। পুলিশের মেরুদণ্ডই নেই ওকে ধরার।”

বিরোধী মহলের প্রশ্ন, প্রশাসনের চোখের সামনে থেকে প্রকাশ্যে রিল বানিয়ে হুমকি দেওয়া একজন ফেরার আসামিকে কি সত্যিই ধরতে পারছে না পুলিশ? না কি রাজনৈতিক রক্ষাকবচেই তিনি নিরাপদ?

Advertisement
ads
Continue Reading
Advertisement