দূষণে জেরবার বিশ্ব; এবারে দূষণহীন শহর বানানোর উদ্যোগ সৌদির যুবরাজের
Connect with us

বিশ্বের খবর

দূষণে জেরবার বিশ্ব; এবারে দূষণহীন শহর বানানোর উদ্যোগ সৌদির যুবরাজের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ জানুয়ারী : পরিবেশ দূষণে জেরবার গোটা বিশ্ববাসী। এই দূষণের জন্য অনেকটাই দায়ী নগরায়ণের বিস্তার। দূষণ কমাতে সাধারণ জীবনযাপনের ওপরে জোর দিয়ে আসছেন পরিবেশবিদরা। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বিস্তার ঘটছে বাসস্থানের। পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যাও। নির্বিচারে গাছ কেটে তৈরি হচ্ছে নতুন রাস্তা-ঘাট।

এরফলে বাড়ছে দূষণের পরিমাণও। কিন্তু ভাবুন তো এমন এক শহরের কথা; যেখানে নেই গাড়িঘোড়া, নেই রাস্তাঘাটও। ফলে দূষণও নেই বললেই চলে। এমনই এক অকল্পনীয় শহরের পরিকল্পনা করেছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। সম্প্রতি টেলিভিশনে এমনই ঘোষণা করলেন তিনি।ভবিষ্যৎ এই প্রকল্পটির নাম রাখা হয়েছে ‘দ্য লাইন’। নিওম’ নামের একটি বিলিয়ন ডলার প্রোজেক্টের অংশ এটি। ১৭০ কিলোমিটার দীর্ঘ ও ৫০০ বর্গকিলোমিটার পরিধির এই আলট্রা-মডার্ন শহরের নির্মাণকাজ চলতি বছরের প্রথম দিকেই শুরু হবে বলে জানা গিয়েছে। এখানে থাকতে পারবে প্রায় ১০লক্ষ বাসিন্দা।২০৩০ সালের মধ্যেই প্রায় ৪ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে এই শহরে। শুধুমাত্র শহরটির পরিকাঠামো গঠনের জন্যই যুবরাজ বরাদ্দ করেছেন প্রায় ১৫০ বিলিয়ন মার্কিন ডলার।বিশ্বে তেল রপ্তানিতে প্রথম স্থানাধিকারী সৌদি আরবের এমন প্রকল্প ঘোষণায় তাজ্জব গোটা বিশ্ব। এই ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছে গোটা বিশ্বজুড়ে।কিন্তু যাবতীয় আলোচনাকে দূরে সরিয়ে যুবরাজ জানিয়েছেন এই শহরে থাকছে আল্ট্রা-হাই স্পিডের পরিবহন ব্যবস্থা। এমনকি শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। কিন্তু এই সবটুকুই হবে সম্পূর্ণ বিদ্যুৎচালিত পরিবহনে। ফলে কার্বন নির্গমনের দুশ্চিন্তাও থাকবে না।

Continue Reading
Advertisement