দশ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার হল মালদার রতুয়ায় :-
Connect with us

মালদা

দশ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার হল মালদার রতুয়ায় :-

Dipa Chakraborty

Published

on

রতুয়া, ২০ জুন : প্রায় দশ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার হল মালদা জেলার রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে। রবিবার এলাকায় একটি আমবাগানে ঘোরাফেরা করতে দেখা যায় ওই কচ্ছপটিকে। সেসময় স্থানীয়দের নজরে আসে কচ্ছপটি। খবর দেওয়া হয় রতুয়া থানায়।

পুলিশ আধিকারিকরা কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরবর্তীতে কচ্ছপটিকে বনদপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।উল্লেখ্য, রবিবার প্রায় দশ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার হল মালদার রতুয়া এলাকা থেকে। রবিবার ওই কচ্ছপটিকে উদ্ধার করা হয় মালদা জেলার রতুয়ার বাহারাল গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, আশেপাশের এলাকায় বৃষ্টির কারণে পুকুরগুলো ভরাট হয়ে যাওয়ায় ওই কচ্ছপটি ভেসে এসে জনবহুল এলাকায় চলে আসতে পারে। এরপর বলরামপুর এলাকায় রবিবার সকালে আমবাগানে ঘোরাফেরা করতে দেখা যায় ওই কচ্ছপটিকে। সেসময় স্থানীয়দের নজরে আসে কচ্ছপটি। স্থানীয়দের নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমান এলাকায়। খবর দেওয়া হয় রতুয়া থানার পুলিশকে। পুলিশ আধিকারিকেরা ঘটনাস্থলে এসে কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এরপর কচ্ছপটিকে বনদপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। আপাতত কচ্ছপটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে। পরবর্তীতে সিদ্ধান্ত হবে কচ্ছপটিকে কোথায় ছাড়া হবে।