রেল গ্রুপ ডি নিয়োগ: আবেদন শুরু ৩১ জানুয়ারি, ২২,০০০ শূন্যপদ
Connect with us

ভাইরাল খবর

রেল গ্রুপ ডি নিয়োগ: আবেদন শুরু ৩১ জানুয়ারি, ২২,০০০ শূন্যপদ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রেলওয়ে (Railway) গ্রুপ ডি’র প্রায় ২২,০০০ শূন্যপদ (vacancies) নিয়োগের আবেদন প্রক্রিয়া (application process) স্থগিত করা হয়েছে। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবেদন ২১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। নতুন সময়সূচি অনুসারে আবেদন শুরু হবে ৩১ জানুয়ারি এবং চলবে ২ মার্চ রাত ১১:৫৯ পর্যন্ত। যোগ্য প্রার্থীরা www.rrbapply.gov.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।

আরআরবি (RRB) বলেছে, আবেদন পূরণের সময় আধার (Aadhaar) যাচাই (verification) বাধ্যতামূলক। প্রার্থীর আধারের নাম ও জন্ম তারিখ মাধ্যমিক সার্টিফিকেটের সাথে পুরোপুরি মেলাতে হবে। ফটোগ্রাফ এবং বায়োমেট্রিক্স (fingerprint & iris) আপডেট থাকা জরুরি।

পদ বণ্টন অনুযায়ী পূর্ব-মধ্য রেলে ৯৯৩, দক্ষিণ-পূর্ব রেলে ১,১৯৯, ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২,৫০০ পদ। ট্র্যাক রক্ষণাবেক্ষণে ১১,০০০, ট্র্যাফিক পয়েন্ট বি’তে ৫,০০০, সহকারী (assistant) তফসিলি উপজাতি পদে ১,৫০০ জন নিয়োগ।

বয়সসীমা (age limit) ১৮-৩৩ বছর, ওবিসি (OBC) প্রার্থীদের জন্য তিন বছর, তফসিলি জাতি ও জনজাতি (ST/SC) প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড়। নির্বাচনে কম্পিউটার বেসড টেস্ট (CBT) এবং ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET) থাকবে। CBT ৯০ মিনিটে ১০০ প্রশ্নের। ভুল উত্তরে এক-তৃতীয়াংশ নম্বর কেটে নেওয়া হবে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads