ভোটের আগেই বড় সিদ্ধান্ত? মার্চের শুরুতেই SSC গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পরীক্ষা হতে পারে
Connect with us

রাজ্যের খবর

ভোটের আগেই বড় সিদ্ধান্ত? মার্চের শুরুতেই SSC গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পরীক্ষা হতে পারে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই পশ্চিমবঙ্গে এসএসসি (SSC – School Service Commission) গ্রুপ ‘সি’ ও গ্রুপ ‘ডি’ নিয়োগ পরীক্ষার (Recruitment Exam) সম্ভাবনা প্রবল। স্কুলশিক্ষা দফতর (School Education Department) সূত্রে খবর, আগামী ১ মার্চ (রবিবার) গ্রুপ ‘সি’ এবং ৮ মার্চ (রবিবার) গ্রুপ ‘ডি’ নিয়োগের লিখিত পরীক্ষা হতে পারে। এই সময়সীমা মাথায় রেখেই কমিশন প্রস্তুতি শুরু করেছে বলে জানা যাচ্ছে, যদিও সরকারিভাবে এখনও কোনও বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি।

প্রথমে এসএসসি-র পরিকল্পনা ছিল ১ মার্চ গ্রুপ ‘সি’ এবং ১৫ মার্চ গ্রুপ ‘ডি’ পরীক্ষা নেওয়ার। কিন্তু সূত্রের দাবি, রাজ্য সরকারের শীর্ষ মহল মনে করছে ১৫ মার্চের দিকে পরীক্ষা হলে সমস্যা হতে পারে। সেই সময় নির্বাচনের প্রস্তুতি (Election Preparation) চূড়ান্ত পর্যায়ে থাকবে। ফলে পরীক্ষাকেন্দ্র হিসেবে প্রয়োজনীয় স্কুল বা কলেজ পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে।

এই কারণেই ঝুঁকি এড়াতে মার্চের প্রথম দুটি রবিবারের মধ্যেই গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল হওয়ার পর নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, তার মধ্যে গ্রুপ ‘সি’ ও ‘ডি’ এখনও সবচেয়ে পিছিয়ে রয়েছে।

Advertisement
ads

ইতিমধ্যেই একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের (Higher Secondary Teacher Recruitment) ইন্টারভিউ ও ডেমো প্রক্রিয়া শেষ হয়েছে। আজ চূড়ান্ত মেধাতালিকা (Final Merit List) প্রকাশ হওয়ার কথা। এক সপ্তাহের মধ্যেই সুপারিশপত্র (Recommendation Letter) দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং ২৭ জানুয়ারির মধ্যে সেই প্রক্রিয়া শুরু হতে পারে।

অন্যদিকে নবম-দশম শ্রেণির নিয়োগে এখনও ভেরিফিকেশন ও ইন্টারভিউ শুরু হয়নি। তবে সব মিলিয়ে ভোটের আগেই SSC নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতেই চাইছে রাজ্য সরকার।

Continue Reading
Advertisement