বিশ্বের খবর
গাজাবাসীর পিঠে ছুরি! ইসরাইলের সঙ্গে গোপন সামরিক চুক্তিতে সৌদিসহ ৬ আরব দেশ
ডিজিটাল ডেস্কঃ একদিকে মুখে গাজার (Gaza) পক্ষে বক্তব্য, অন্যদিকে পর্দার আড়ালে ইসরাইলের (Israel) সঙ্গে যৌথ সামরিক মঞ্চ—এই দ্বিমুখী নীতিই এখন তুলে ধরেছে মার্কিন ফাঁস হওয়া নথি (Leaked US Documents)। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম The Washington Post এবং International Consortium of Investigative Journalists (ICIJ) হাতে পাওয়া গোপন দলিল অনুযায়ী, মধ্যপ্রাচ্যের ছয়টি আরব দেশ—সৌদি আরব (Saudi Arabia), মিশর (Egypt), জর্ডান (Jordan), সংযুক্ত আরব আমিরাত (UAE), বাহরাইন (Bahrain) ও কাতার (Qatar)—২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে গোপনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের (USA) সঙ্গে সামরিক সহযোগিতা গড়ে তোলে।
নথিতে জানানো হয়েছে, ২০২২ সালে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এর নেতৃত্বে এই গোপন জোট গঠিত হয়। যদিও জোটের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের (Iran) হুমকি প্রতিহত করা, বাস্তবে এই জোটের বড় একটি অংশ কাজ করেছে গাজা ও হামাস (Hamas)-বিরোধী যুদ্ধ প্রশিক্ষণ, টানেল যুদ্ধ, আকাশ প্রতিরক্ষা (Air Defense), সাইবার নিরাপত্তা (Cybersecurity), এবং গোয়েন্দা তথ্য বিনিময়ে (Intelligence Sharing)।
নথিতে উল্লেখ, এই ছয়টি দেশ যুক্তরাষ্ট্রের রাডার ও সেন্সর নেটওয়ার্কে (Radar & Sensor Network) যুক্ত হয়ে ইসরাইলের সঙ্গে যৌথ মহড়া (Joint Military Drills), গোপন বৈঠক (Secret Meetings), এবং তথ্য আদান-প্রদান চালিয়ে গেছে। এর ফলে গাজায় ইসরাইলি বোমাবর্ষণের (Airstrikes on Gaza) সময় এসব কৌশল ব্যবহার করা হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, আরব নেতারা একদিকে ইসরাইলকে ভয় পায়, অন্যদিকে নিজেদের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল। এই দ্বৈত অবস্থানের (Dual Standpoint) কারণেই গাজার মানুষের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা (Betrayal) করেছে।


