রাজবংশী ভাষায় সম্বোধন ও পরিবর্তনের ডাক! কোচবিহার থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন মোদী
Connect with us

উত্তরবঙ্গ

রাজবংশী ভাষায় সম্বোধন ও পরিবর্তনের ডাক! কোচবিহার থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন মোদী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ কোচবিহার দিয়ে রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচার শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানের ‘বিজয় সংকল্প সভা’ থেকে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান তিনি। এদিন প্রধানমন্ত্রী সাফ বলেন, ‘তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে।’

এদিন দুপুর নাগাদ হাসিমারা সেনা ছাউনিতে (Army Base) নেমে সেখান থেকে হেলিকপ্টারে (Helicopter) কোচবিহারের স্থায়ী হেলিপ্যাডে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে গাড়িতে করে সভাস্থলে আসেন তিনি। সভার শুরুতেই উপস্থিত সমস্ত প্রার্থীদের মঞ্চের সামনে ডেকে নেন মোদী। প্রত্যেকের হাত ধরে উপস্থিত জনতার সাথে তাঁদের পরিচয় করিয়ে দেন তিনি। নিজের ভাষণের শুরুতে রাজবংশী ও বাংলা ভাষায় সকলকে নমস্কার জানান। শ্রদ্ধা জানান মদনমোহন ঠাকুর, বাণেশ্বর শিব ও গোসানিমারির কামতেশ্বর ঠাকুরকে।

চলতি বছর জানুয়ারি মাসে মালদা ও সিঙ্গুরে সভা করার পর সম্প্রতি ব্রিগেডের মেগা জনসভা (Mega Rally) করেছেন প্রধানমন্ত্রী। এদিন মোদী দাবি করেন, ব্রিগেডের জনসমাগম দেখে তৃণমূল ইতিমধ্যেই ভয় পেয়েছে। কোচবিহারের সভাতেও মানুষের উচ্ছ্বাস দেখে তিনি অভিভূত হয়ে পড়েন। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গ থেকেই বিজেপির নির্বাচনী অভিযানের আনুষ্ঠানিক সূচনা (Official Launch) করে তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরাতে চাইছেন প্রধানমন্ত্রী।

Advertisement
ads
Continue Reading
Advertisement