বাবরি মামলায় রায় দানকারী প্রাক্তন বিচারক উপ-লোকায়ুক্ত পদে নিযুক্ত হলেন যোগী রাজ্যে
Connect with us

দেশ

বাবরি মামলায় রায় দানকারী প্রাক্তন বিচারক উপ-লোকায়ুক্ত পদে নিযুক্ত হলেন যোগী রাজ্যে

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৩ এপ্রিল : সোমবার উত্তরপ্রদেশের তৃতীয় উপ-লোকায়ুক্ত পদে শপথ গ্রহণ করলেন বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়দানকারী সিবিআই আদালতের প্রাক্তন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব।

সুরেন্দ্র যাদব ২০১৯ সালের ৩০শে সেপ্টেম্বর লখনউয়ের জেলা জজের পদ থেকে অবসর নেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে ২০২০ সালের ৩০শে সেপ্টেম্বর সুরেন্দ্র যাদব রাম জন্মভূমি রাম জন্মভূমির বিতর্কিত কাঠামোর মামলায় কাজ করেছিলেন। বাবরি মসজিদ ধ্বংসে অভিযুক্ত বিজেপি নেতা লাল কৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশি, উমা ভারতী-সহ মোট ৩২ জনকে গত বছর ৩০ সেপ্টেম্বর নির্দোষ বলে ঘোষণা করেন প্রাক্তন বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব। দুর্নীতি রোধে সরকারের উপর নজরদার চালায় লোকায়ুক্ত। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যে কোনও দুর্নীতিতে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত করতে পারে লোকায়ুক্ত। এ নিয়ে তিনজন উপ-লোকায়ুক্ত নিযুক্ত হলেন উত্তরপ্রদেশে। অবসরপ্রাপ্ত বিচারক সুরেন্দ্রকুমার ছাড়া অন্য দুই উপ-লোকায়ুক্ত হলেন শম্ভুসিংহ যাদব এবং দীনেশকুমার সিংহ। সুরেন্দ্র কুমার যাদব কে ৬ এপ্রিল উত্তর প্রদেশের তৃতীয় ডেপুটি লোকায়ুক্ত পদে নিযুক্ত করা হয়েছে। আর তিনি সোমবার নিজের পদে শপথ নেন।

Continue Reading
Advertisement