ভাইরাল খবর
হুমায়ুন কবীরের বাড়িতে ট্রাঙ্ক ভর্তি টাকা, বাবরি মসজিদের জন্য অনুদান গোনা শুরু
ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদের (Murshidabad) হুমায়ুন কবীরের (Humayun Kabir) বাড়িতে চলছে বাবরি মসজিদ (Babri Masjid) তৈরির জন্য অনুদান (Donation) গণনা। সাসপেন্ডেড তৃণমূল (TMC) বিধায়ক নিজেই ফেসবুকে লাইভ (Facebook Live) করে এই ট্রাঙ্ক ভর্তি (Trunk Full) নগদ অর্থের দৃশ্য দেখিয়েছেন।
জানা গেছে, মোট ১১টি ট্রাঙ্কে টাকা আনা হয়েছে। কিউআর কোড (QR Code) স্ক্যানের মাধ্যমে অনলাইনে (Online) ৯৩ লক্ষ টাকা জমা পড়েছে। রাত ১২টার পরও গণনা চলছিল। এখন পর্যন্ত ৭টি ট্রাঙ্ক খুলে ৩৭ লক্ষ টাকা পাওয়া গেছে। মোট ১ কোটি ১০ লক্ষ টাকা (Rs 1.10 Crore) সংগ্রহ হয়েছে। হুমায়ুন জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ৮০ কোটি টাকা অনুদান দেবেন।
রেজিনগরে (Reginagar) বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আলেম-উলামায়ে (Ulema) উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া (West Bengal Islamic Foundation of India) দান অর্থ গণনা করছে। এই বিপুল অনুদান (Donation) থেকে বোঝা যাচ্ছে, বাবরি মসজিদ নির্মাণে আপাতত কোনও অর্থাভাব (Fund Shortage) হবে না। ২০২৬ সালের ভোট (Election 2026) প্রেক্ষাপটে হুমায়ুনের এই উদ্যোগ কতটা প্রভাব ফেলবে, তা দেখার বিষয়।
