রবিবার থেকে দেশজুড়ে শুরু হলো চারদিনব্যপী "টীকা উৎসব" অভিযান
Connect with us

দেশ

রবিবার থেকে দেশজুড়ে শুরু হলো চারদিনব্যপী “টীকা উৎসব” অভিযান

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১১ এপ্রিল : ক্রমশই মারাত্মক আকার নিচ্ছে দেশের করোনাভাইরাসের সংক্রণের দ্বিতীয় তরঙ্গ। দেশে করোনার উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে রবিবার থেকে দেশজুড়ে শুরু হল টিকা উৎসব।

আগামী ১৪ই এপ্রিল অবধি চলবে এই টিকাদান অভিযান। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের এই টিকা উৎসব নিয়ে গত বৈঠকেই উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। যাতে দেশে এই দফার টিকায় যোগ্য ব্যক্তিরা করোনা টিকা পান আর টিকাকরণ বেশি মাত্রায় হয়, তার জন্য এমন উদ্যোগ নরেন্দ্র মোদীর। যাতে ভ্যাকসিন নষ্ট না হয়, তার চেষ্টাতেই সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে টিকাকরণ করানোর ডাক দিয়েছে কেন্দ্র।ভারতে টিকাকরণ শুরু হয় গত ১৬ জানুয়ারি। ভারতে দৈনিক গড়ে প্রায় ১০ লাখ ৭৭ হাজার মানুষ করোনা টিকা পাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় একটি গ্রাফ তুলে ধরে টুইটারে জানিয়েছে, ভারত টিকাকরণে দ্রুততম দেশ হিসাবে উঠে এসেছে। স্বল্প সময়ের মধ্যে এই মাইলফলক ছুঁতে পেরেছে। এটিই ভারতকে স্বাস্থ্যকর এবং কোভিডমুক্ত ভারত গড়তে মুখ্য ভূমিকা রাখবে।টিকা উৎসবের শুরুর দিনেও টিকার সরবরাহ নিয়ে প্রশ্ন তুলেছে বেশ কয়েকটি রাজ্যে। দিল্লি, মহারাষ্ট্রে টিকার সরবরাহ পর্যাপ্ত নয় বলেও অভিযোগ করা হয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী বলেছেন অপচয় না করে অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক মানুষকে টিকা প্রদান করার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবারও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছিলেন ভারতই প্রথম রাষ্ট্র যেখানে ৮৫ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে টিকা প্রদান করা হয়েছে। মহামারি রুখতে টিকা প্রদানেই কেন্দ্রীয় সরকার জোর দিচ্ছে বলেও জানিয়েছেন তিনি।বিহার, গোয়া, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের মতো বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যে যোগ্য ব্যক্তিদের ‘টিকা উৎসব’-এ অংশগ্রহণ নেওয়ার জন্যে আবেদন করা হয়েছে। ১১ এপ্রিল থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত এই উৎসব টানা চার দিন চলবে।

Continue Reading
Advertisement