রবীন্দ্রনাথকে তো ভয় পায় না চীন, তাহলে পাবজিকে কেন ভয় পাচ্ছে ভারত ?
Connect with us

দেশ

রবীন্দ্রনাথকে তো ভয় পায় না চীন, তাহলে পাবজিকে কেন ভয় পাচ্ছে ভারত ?

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক :  অবাস্তব তুলনা টেনে ভারত সরকারের চীনা অ্যাপ বাতিলের সমালোচনা করল চীনের বিদেশ মন্ত্রণালয়। সেখানকার বিবৃতিতে বলা হয়েছে, চীন দেশে ভারতের যোগব্যায়াম ও কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল জনপ্রিয়তা রয়েছে।

উনি অত্যন্ত সম্মানীয় একজন ব্যাক্তিত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের এই জনপ্রিয়তাকে ভয় পায় না চীন, বরং তা গ্রহন করে নিয়েছে। তাহলে পাবজির (PUBG) মতো গেমিং অ্যাপকে কেন ভয় পাচ্ছে ভারত ? মার্কিন যুক্তরাষ্ট্রের মতো নীতি অনুকরণ করার প্রয়োজন নেই ভারতের। ভারত যে কারণে চীনের ১১৮টি অ্যাপ বাতিল করেছে, সেই কারণ খুব একটা যুক্তিসঙ্গত নয়।
প্রসঙ্গত, লাদাখ সীমান্তে ভারত এবং চীনা সেনাদের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটে সম্প্রতি । এরই জেরে পাবজিসহ শতাধিক চীনা অ্যাপ বাতিলের সিদ্ধান্তের কথা জানায় ভারত।

এর আগে গালওয়ানে সংঘাতের পর ভারতে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল চীনের ৪৭ টি অ্যাপ। যার মধ্যে ছিল হেলো, টিক টক, এর মত একগুচ্ছ জনপ্রিয় চীনা অ্যাপ। পাবজি অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে বিশ্বে ভারত এক নম্বরে ছিল। প্রায় ১৭৫ মিলিয়ন মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছিল।এই অ্যাপ মোট ব্যবহারকারীর ২৪ শতাংশই ছিলেন ভারতীয় !

আরও পড়ুন :  জেনে নিন সাইলেন্ট মোডে অন করা ফোন খুঁজে পাওয়ার কৌশল

 

Advertisement
ads