সর্পদংশনে মৃত্যু যুবকের, শোকের ছায়া এলাকাজুড়ে
Connect with us

মালদা

সর্পদংশনে মৃত্যু যুবকের, শোকের ছায়া এলাকাজুড়ে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২১ মার্চ : জমিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হলো এক যুবকের।ঘটনায় শোকের ছায়া মানিকচক থানার ধরমপুর বাঁধ এলাকায়। পুলিশ ও স্থানীয়সুত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুজন মন্ডল।

তার বাড়ি মানিকচক থানা ধরমপুর বাঁধ এলাকায়। পরিবারের একমাত্র সন্তান সে। গত শুক্রবার সে অন্যান্য দিনের মতই থেকে দুই কিলোমিটার দূরে অন্যের জমিতে মাছ ধরতে যায় সে। সেখানেই তাকে বিষধর সাপে কামড়ায়। এরপর তাকে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোরে মৃত্যু হয় ওই যুবকের। মৃতের আত্মীয় উজ্জ্বল মন্ডল জানিয়েছেন, শুক্রবার বিকেলে অন্যের জমিতে মাছ ধরতে যায় সুজন। সেখানেই তাকে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। সাপটি হল চন্দ্রবোড়া। সাপের কামড় বুঝতে পেরে সে জল থেকে উপরে উঠে আসে। তার পায়ে বাঁধন দিয়ে তড়িঘড়ি নিয়ে আসা হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকেরা। এরপর সেখানেই রবিবার ভোর রাতে তার মৃত্যু হয়।এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।