ভাইরাল খবর
৪ মে ভোটগণনা নিয়ে বড় দাবি মমতার! কর্মীদের সতর্ক থাকতে কড়া নিদান দিলেন মুখ্যমন্ত্রী
ডিজিটাল ডেস্কঃ ভোটের প্রচার যত এগোচ্ছে, ততই তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দান (West Bengal Politics)। শনিবার হাওড়ার উলুবেড়িয়ার জনসভা থেকে তিনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। আগামী ৪ মে ভোটগণনার (Counting Day) দিন বড় ধরনের কারচুপির আশঙ্কা প্রকাশ করে কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
মমতার দাবি, নির্বাচন কমিশন ইচ্ছে করে ধীরগতিতে ভোটগ্রহণ (Slow Polling) এবং ধীরগতিতে গণনা করার পরিকল্পনা করেছে। তিনি কর্মীদের মনোবল চাঙ্গা করতে বলেন, “শুরুতেই হয়তো রটিয়ে দেওয়া হবে তৃণমূল হারছে, কিন্তু ভয় পাবেন না। সূর্যোদয় বিজেপি (BJP) দিয়ে হলেও সূর্যাস্ত করবে তৃণমূলই।” তাঁর অভিযোগ, ইভিএমে (EVM) মাইক্রো চিপ ঢুকিয়ে কারচুপি করার চক্রান্ত হতে পারে। তাই তাঁর কড়া নির্দেশ, “ভিভিপ্যাট (VVPAT) ছাড়া ইভিএম পরীক্ষা করা যাবে না এবং মেশিনের প্রতিটি বোতাম টিপে যাচাই করতে হবে।” যদি কোনো বুথে মেশিন খারাপ হয়, তবে নতুন মেশিন না আসা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়েও এদিন সরব হন মুখ্যমন্ত্রী। কেন কেবল তৃণমূল নেতাদের বাড়িতেই তল্লাশি চালানো হচ্ছে, সেই প্রশ্ন তুলে একে ‘বদলার লড়াই’ হিসেবে অভিহিত করেন তিনি। তিনি স্পষ্ট জানান, বিজেপির তাঁবেদারি যারা করছে তারা জেনে রাখুক, বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। প্রযুক্তির মাধ্যমে ভোট চুরির চেষ্টা রুখতে তৃণমূল কর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত বুথ আগলে রাখার নিদান দিয়েছেন নেত্রী।


