গোপন সূত্রে হানা দিয়ে জাল মদ সন্দেহে বেশ কিছু বিদেশি কোম্পানির মদ উদ্ধার ডালখোলা থানার পুলিশের
Connect with us

উত্তর দিনাজপুর

গোপন সূত্রে হানা দিয়ে জাল মদ সন্দেহে বেশ কিছু বিদেশি কোম্পানির মদ উদ্ধার ডালখোলা থানার পুলিশের

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ২০ মার্চ : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হানা দিয়ে জাল মদ সন্দেহে বেশ কিছু বিদেশি কোম্পানির মদ উদ্ধার করল ডালখোলা থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে ডালখোলা থানার অন্তর্গত কুয়েতপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়ির পার্শ্ববর্তী ফাঁকা জায়গায় ১০৮ লিটার বিদেশি কোম্পানির মদ উদ্ধার করে ডালখোলা থানার পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান উদ্ধার হওয়া মদ জাল। উদ্ধার হওয়া মদের বাজার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ডালখোলা থানার পুলিশ। বিধানসভা নির্বাচনের আগে আবারও মদ উদ্ধার করলো ডালখোলা থানার পুলিশ। জানা যায়, গোপন সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে ডালখোলা থানার কুয়েতপাড়া এলাকায় জনৈক ব্যক্তির বাড়ির পাশে ফাঁকা জায়গা থেকে বেশ কিছু বিদেশি বিভিন্ন কোম্পানির মদের কার্টুন উদ্ধার করেন পুলিশকর্মীরা। পুলিশের অনুমান উদ্ধার হওয়া মদ আশেপাশের কোথাও তৈরি করে তা পাচারের জন্য সেখানে মজুত করা হয়েছিল। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ডালখোলা থানার ওসি নয়ন মন্ডল জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুয়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১০৮ লিটার বিদেশি কোম্পানির মদ উদ্ধার করা হয়েছে। যদিও প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মদ জাল বলে অনুমান পুলিশের। উদ্ধার হওয়া মদের বাজারমূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, ডালখোলা থানার কুয়েতপাড়া সহ ভুষামোনি এলাকায় এর আগেও একাধিকবার যেভাবে জাল মদ সহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ তাতে করে ওই এলাকাকে যে জাল মদ তৈরির আঁতুরঘরে পরিণত করেছে একদল দুষ্কৃতী তাতে কোনো দ্বিমত নেই।ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।