নবান্নে শুভেন্দু সরকারের মেগা বৈঠক! রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনে সিলমোহর
Connect with us

ভাইরাল খবর

নবান্নে শুভেন্দু সরকারের মেগা বৈঠক! রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনে সিলমোহর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিতে বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর সরকার। সোমবার নবান্নে (Nabanna) অনুষ্ঠিত দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে ‘সপ্তম পে কমিশন’ (7th Pay Commission) গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যদিও এদিন মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে কোনও চূড়ান্ত আলোচনা হয়নি বলেই জানান তিনি।

নতুন সরকার ক্ষমতায় আসার আগে বিজেপির নির্বাচনী সংকল্পপত্রে সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোল রাজ্য সরকার।

সরকারি সূত্রে জানা গিয়েছে, এই কমিশনের আওতায় রাজ্যের সরকারি কর্মী, শিক্ষক, বোর্ড, নিগম ও স্থানীয় সংস্থার কর্মীদের বেতন কাঠামোয় বড় পরিবর্তন আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, নতুন ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ (Fitment Factor) কার্যকর হলে কর্মীদের বেসিক পে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

Advertisement
ads

তবে ডিএ নিয়ে এখনও অপেক্ষা জারি রয়েছে। সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রীয় হারে DA প্রদান। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, “আজকের বৈঠকে DA নিয়ে আলোচনা হয়নি, তবে বিষয়টি সরকারের অ্যাজেন্ডায় রয়েছে।”

সপ্তম পে কমিশনের অনুমোদনে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে খুশির আবহ তৈরি হলেও, বকেয়া DA নিয়ে এখনও নজর রয়েছে পরবর্তী মন্ত্রিসভার সিদ্ধান্তের দিকে।

Continue Reading
Advertisement