ভাইরাল খবর
৩২ হাজার শিক্ষক চাকরি মামলা সুপ্রিম কোর্টে! বিচারপতির গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন মোড়
ডিজিটাল ডেস্কঃ রাজ্যের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে (Primary Education) ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল (Job Cancellation) সংক্রান্ত বহুল আলোচিত মামলা এবার পৌঁছল সুপ্রিম কোর্টে (Supreme Court)। সোমবার শীর্ষ আদালত মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এবং সব পক্ষকে নোটিস (Notice) জারি করে। আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে পরবর্তী শুনানি (Next Hearing) হবে বলে জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত (Justice Dipankar Datta) এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার (Justice Satish Chandra Sharma) ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে, এই মুহূর্তে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ (Interim Stay) দেওয়া হচ্ছে না। ফলে বর্তমানে কর্মরত শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন।
শুনানির সময় বিচারপতি দত্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ (Key Observation) করে বলেন, “যাঁরা শিশুদের ভবিষ্যৎ গড়ছেন, তাঁদের যোগ্যতা (Eligibility) ও প্রশিক্ষণ (Training) যথাযথ কি না, তা নিশ্চিত করা জরুরি।” আদালত জানায়, শিক্ষকতার মতো পেশায় মান (Standard) বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই মামলার সূত্রপাত হয় ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ (Recruitment) দুর্নীতি অভিযোগ থেকে। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) একক বেঞ্চ প্রথমে ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। পরে ডিভিশন বেঞ্চ সেই রায় খারিজ করে শিক্ষকদের পুনর্বহাল করে। সেই রায় চ্যালেঞ্জ হয় সুপ্রিম কোর্টে।

