চোরাই বাইক সহ পুলিশের জালে আন্তঃরাজ্য মোটর বাইক চুরি চক্রের পান্ডা
Connect with us

রায়গঞ্জ

চোরাই বাইক সহ পুলিশের জালে আন্তঃরাজ্য মোটর বাইক চুরি চক্রের পান্ডা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২০ মার্চ : ঝাড়খন্ড থেকে মোটর বাইক চুরি করেও শেষ রক্ষা হল না। অবশেষে উত্তর দিনাজপুর জেলায় এসে পুলিশের হাতে ধরা পড়ল মূল পাণ্ডা। শনিবার সকালে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ চুরি যাওয়া পালসার বাইকটি সহ মূল অভিযুক্ত উদয় কুমারকে পাকড়াও করে।

জানা গেছে প্রায় সপ্তাহ খানেক আগে উদয় কুমার এবং তার বন্ধু রমেশ কুমার ঝাড়খণ্ডের রাজমহল এলাকা থেকে একটি পালসার মোটর বাইক চুরি করে। চুরি যাওয়া সেই মোটর বাইকটি নিয়ে এদিন ডালখোলা যাচ্ছিল দু’জন৷ সেই সময় শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নজরে পড়লে তাদেরকে ধরতে উদ্যত হয় ট্রাফিক পুলিশ কর্মীরা। কিন্তু রমেশ কুমার পালিয়ে গেলেও উদয় কুমার পুলিশের হাতে ধরা পড়ে যায়। শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পুলিশ অফিসে আটক করে অভিযুক্ত উদয়কুমারকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা গেছে উদয় কুমারের বাড়ি ঝাড়খন্ডের সাহেবগঞ্জ এলাকায়। দীর্ঘদিন ধরেই সে মোটর বাইক চুরি চক্রের সঙ্গে জড়িত। আন্তঃরাজ্য মোটর বাইক চুরি চক্রের পান্ডা গ্রেফতার হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করলে বাইক চুরি নিয়ে আরও অনেক তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে পুলিশ।