ফী কমানোর দাবিতে আন্দোলনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা
Connect with us

রায়গঞ্জ

ফী কমানোর দাবিতে আন্দোলনে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ১৯ মার্চ : সেমিস্টার ফী কম করার দাবিতে শুক্রবার আন্দোলনে নামল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। তাদের বক্তব্য, করোনা আবহে অনলাইন ক্লাস চলছে দীর্ঘদিন থেকে।

অথচ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেমিস্টার ফি বাবদ অনেক টাকা দাবি করছে। এদিনের আন্দোলনের জেরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে দীর্ঘক্ষন। ক্ষুব্ধ পড়ুয়ারা অভিযোগ করেন, বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা দেওয়া হচ্ছে করোনার কারনে। তবুও সেমিস্টার ফি বাবদ টাকা নেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। যা দিতে নারাজ তারা। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্র-ছাত্রীদের স্বার্থে আমরা এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইতিমধ্যেই লিখিতভাবে জানিয়েছি আশা করি খুব শীঘ্রই সমস্যা সমাধানের ব্যাপারে নতুন করে নোটিশ জারি করবে কর্তৃপক্ষ।

Continue Reading
Advertisement