সাহিত্য একাদেমী সম্মান লাভ শংকরের, খুশী সাহিত্যজগৎ
Connect with us

সাহিত্য

সাহিত্য একাদেমী সম্মান লাভ শংকরের, খুশী সাহিত্যজগৎ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ মার্চ : সদ্য স্বাধীনতা লাভ করেছে ভারতবর্ষ। সাহেবী কৌলিন্য তখনও বর্তমান কোলকাতা শহরে। এই সাহেবপাড়ার জীবন নিয়ে প্রায় ৬০বছর আগে চৌরঙ্গী উপন্যাসটি লিখেছিলেন লেখক শংকর। এই উপন্যাসের ৬০বছর পূর্তিতে সাহিত্য একাদেমী সম্মান পেতে চলেছেন তিনি।

২০১৪ সালে লেখা ‘একা একা একাশি’ উপন্যাসের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন শংকর। তার এই সম্মানলাভে খুশী বাংলা সাহিত্যিকদের এক বড়ো অংশ। বাংলা ভাষায় গল্প-উপন্যাস লিখেও তিনি জাতীয় ক্ষেত্রে হয়ে উঠেছিলেন জনপ্রিয়। যদিও তার সাহিত্যজীবনের শুরুটা খুবই অদ্ভূত। সম্বলহীন কিশোর জীবিকার প্রয়োজনে অফিসের কেরানির চাকরি থেকে গৃহ পরিচারকের কাজ এমনকি হকারিও করেছেন।হাইকোর্টের শেষ ব্রিটিশ ব্যারিস্টার ফ্রেডরিক বারওয়েলকে নিয়ে লেখা ‘কত অজানারে’ উপন্যাস দিয়ে তার লেখকজীবনের শুরু।৮৭বছর বয়সেও অক্লান্ত তাঁর কলম। তাঁর চারটি উপন্যাস নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। এর মধ্যে ‘সীমাবদ্ধ’ ও ‘জন অরণ্য’ পরিচালনা করেছেন স্বয়ং সত্যজিৎ রায়। এমনকী তার লেখা নিয়ে ছবি বানাতে চেয়েছিলেন ঋত্বিক ঘটকও। যদি এই সম্মান তিনি আরো আগেই পেতে পারতেন বলে আক্ষেপ প্রকাশ করেছে সাহিত্যিকদের একাংশ।

Continue Reading
Advertisement