বইমেলার আগে বড় চমক, প্রধানমন্ত্রীদের নিয়ে বই প্রকাশের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
Connect with us

রাজনীতি

বইমেলার আগে বড় চমক, প্রধানমন্ত্রীদের নিয়ে বই প্রকাশের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অবসরে লেখালেখি ও ছবি আঁকায় মগ্ন থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কবিতা, গান, প্রবন্ধ থেকে শুরু করে উপন্যাস—বহু ক্ষেত্রে তাঁর কলমের ছোঁয়া দেখা যায়। প্রতি বছর বইমেলায় মুখ্যমন্ত্রীর নতুন বই প্রকাশিত হয়। চলতি বছরও প্রকাশিত হয়েছে তাঁর লেখা তিনটি গ্রন্থ— লিপিবন্ধ, স্যালুট ২ এবং বাংলায় নির্বাচন ও আমরা। তবে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে তাঁর কলম থেকে আসতে চলেছে এক ভিন্ন মাত্রার বই। বৃহস্পতিবার তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই সেই ঘোষণা করেন তিনি। জানালেন, এবার প্রধানমন্ত্রীদের (Prime Ministers) নিয়ে বই লিখবেন তিনি।

কলকাতার মেয়ো রোডে আয়োজিত সভায় উপস্থিত হয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘‘আমি অনেক প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেছি। এবার তাঁদের নিয়েই লিখব। কাকে কেমন দেখেছি, সেই অভিজ্ঞতা থাকবে বইটিতে। আপনাকেও (Narendra Modi) নিয়ে লিখব।’’ বক্তব্যে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আক্রমণ করতেও ছাড়েননি তিনি। নির্বাচন কমিশন (ECI) এবং কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর অভিযোগ তুলে মমতার দাবি— ‘‘ভোট এলেই এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে এজেন্সিগুলো রাজনীতি করত না।’’

প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক জীবনে আটবার কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন। সেই সময়ে তিনি একাধিক প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেছেন ও তাঁদের সঙ্গে কাজ করেছেন। সেই অভিজ্ঞতারই নির্যাস পাওয়া যাবে আগামী বইটিতে। তাঁর রাজনৈতিক ও প্রশাসনিক জীবনযাত্রার সঙ্গে যুক্ত নানা স্মৃতি এই নতুন লেখায় উঠে আসবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
ads

উল্লেখ্য, গত দেড় দশক ধরে রাজনৈতিক ব্যস্ততার মাঝেও নিয়মিত লেখালিখি চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তাঁর লেখা নিয়ে আলোচনাও কম হয় না। এমনকি প্রেসিডেন্সি মিউজিয়ামে তাঁর বইয়ের সংকলন নিয়ে আলাদা একটি কক্ষও রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে এক বিশেষ সংযোজন— প্রধানমন্ত্রীদের নিয়ে মমতার অভিজ্ঞতার বই, যা আগামী বছর বইমেলায় প্রকাশিত হবে।

Continue Reading
Advertisement