এক বছর হতে চললেও করোনা মহামারীর দাপট অব্যাহত, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা
Connect with us

দেশ

এক বছর হতে চললেও করোনা মহামারীর দাপট অব্যাহত, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১২ মার্চ : বৃহস্পতির পর শুক্রবারও দেশে বাড়ল করোনা সংক্রমণ সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শুক্রবার সকালে যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৮৫। গতকাল ২২ হাজারের কিছু বেশি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১১৭ জনের মৃত্যু হয়েছে।

তবে সুস্থ হয়েছেন ১৫,১৫৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে গোটা দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ২৩৭। মোট ১ কোটি ৯ লক্ষ ৫৩  হাজার ৩০৩ জন করোনা মুক্ত হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে দেশের ২ কোটি ৬১ লক্ষ ৬৪ হাজার ৯২০ জনের টিকাকরণ করা হয়েছে। গতবছর মার্চ মাসে বিশ্বজুড়ে হানা দিয়েছিল করোনা মহামারী। ফলে আমেরিকা, ব্রাজিল, ভারতের মতন দেশগুলি এই মহামারীর কবলে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ হাজার হাজার মানুষের মৃত্যু হয়। আক্রান্ত হয়েছে কোটি কোটি মানুষ। এই পরিস্থিতিতে এক বছর হতে চললেও করোনা মহামারী তার অস্তিত্ব ফের জোরদার করছে৷ সেকারণে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। এরই পাশাপাশি সম্প্রতি নয়া বিলিতি স্ট্রেন নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে, অরুণাচলে ফের করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। নাগপুর শহরে ১৪ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে৷