জুতো খুললেই বেরোচ্ছে দূর্গন্ধ, সমস্যা এড়াতে কি করবেন, জেনে নিন
Connect with us

বিবিধ

জুতো খুললেই বেরোচ্ছে দূর্গন্ধ, সমস্যা এড়াতে কি করবেন, জেনে নিন

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৫ ফেব্রুয়ারি : কেতাদুরস্ত জুতো পড়েছেন। সঙ্গে মানানসই মোজাও পড়েছেন। কিন্তু জুতো খুলতেই ছড়িয়ে পড়ছে ভ্যাপসা একধরনের বাজে গন্ধ। এই গন্ধটা আসলে তৈরি হয় মোজা থেকে। ঘেমে যাওয়া পায়ে খুব দ্রুত ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, যার ফলে পায়ে দুর্গন্ধের সৃষ্টি হয়।তাহলে কিভাবে দূর করবেন এই দূর্গন্ধ? জেনে নিন কী ভাবে মুক্তি পাবেন এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে।

) এরজন্য ব্যবহার করতে পারেন বেকিং সোডা। এর অ্যাসিডিক উপাদান পা পরিষ্কার রাখতে সহায়তা করে এবং পায়ে ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। সামান্য বেকিং সোডা নিয়ে পায়ে ভালো করে ঘষে নিন। যারজন্য পায়ে অতিরিক্ত ঘাম হওয়া বন্ধ হবে। এমনকী বন্ধ জুতোর ভেতরেও ছিটিয়ে নিতে পারেন অল্প বেকিং সোডা।
) সিন্থেটিক মোজার পরিবর্তে পরুন সুতির মোজা।
) নুন জল পায়ে ফাঙ্গাসের আক্রমণ ঠেকাতে সাহায্য করে। নিয়মিত নুন জলের ব্যবহারে পা অতিরিক্ত ঘেমে যাওয়ার সমস্যা একেবারেই কমে আসে।রোজ সামান্য উষ্ণ গরম জলে নুন মিশিয়ে অন্তত ১৫ থেকে ২০ মিনিট পা ডুবিয়ে রাখুন।
) বাইরে থেকে এসে পা ধুয়ে ভাল করে মুছে নেওয়ার পর ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
) সপ্তাহে অন্তত একবার জুতোর ভিতরে সুগন্ধি পাউডার ছড়িয়ে, ভাল করে কাপড় দিয়ে মুছে নিতে হবে।
) মাঝে মধ্যে জুতোগুলোকে রোদে দিন এবং একই মোজা দু’দিন ব্যবহার করবেন না।
) যাঁদের এমন সমস্যা হয়, তাঁরা মশলাদার খাবার এড়িয়ে চলুন। এমনকী তাদের ঘন ঘন চা বা কফি খাওয়ারও অভ্যাস ত্যাগ করতে হবে।

Continue Reading
Advertisement