বিশ্বের খবর
লড়াই চালাতে হতে পারে আরো এক দশক, করোনার নতুন স্ট্রেন নিয়ে আশঙ্কা গবেষকদের
নিউজ ডেস্ক , ১২ ফেব্রুয়ারি : বছরজুড়েই করোনা ভাইরাস তার প্রভাব বিস্তার করলেও সম্প্রতি গোটা বিশ্বেই শুরু হয়েছে ভ্যাক্সিনেশন পর্ব। বিশ্বজুড়েই কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। যদিও সাম্প্রতিক ব্রিটেনের কেন্ট অঞ্চল থেকে প্রাপ্ত ভাইরাসের স্ট্রেনটি যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকেরা।
এই স্ট্রেনের প্রভাবে হ্রাস পেতে পারে ভ্যাক্সিনের প্রতিরক্ষা ক্ষমতাকেও।প্রাথমিকভাবে ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমের ব্রিস্টলে প্রথমে চিহ্নিত করা গিয়েছিল করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টকে। এরপ্রভাবও মূলত সীমাবদ্ধ ছিল ইংল্যান্ডের মধ্যেই। এতদিন এই স্ট্রেনের ক্ষেত্রে ভ্যাকসিন কার্যকরী ছিল বলেই মনে করা হচ্ছিল। তবে সম্প্রতি এই ভ্যারিয়েন্টটি অভিযোজন করতে শুরু করেছে আবার। গত কয়েক সপ্তাহে ধরা এই ভ্যারিয়েন্টের রুপান্তর ধরা পড়েছে।বিশেষজ্ঞরা এই অভিযোজিত ভাইরাসটিকে ‘ভেরিয়েন্ট অফ কনসার্ন’ হিসাবেই চিহ্নিত করছেন।এটি হ্রাস করে ভ্যাক্সিনের কার্যকারী ক্ষমতাকেও। অত্যন্ত সংক্রামক স্বভাবের জন্য শুধু ইংল্যান্ডই নয়, বরং সারা পৃথিবীতেই খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে এই ভাইরাস স্ট্রেন। যদিও আশার কথা এই যে, এই ভ্যারিয়েন্টের প্রভাবে মৃত্যুর ঝুঁকি অনেকটাই কম।এই ভাইরাসকে নির্মূল করতে অন্ততপক্ষে আরও এক দশক লড়াই চালাতে হবে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। যদিও ইতিমধ্যে এই ভাইরাসের সঙ্গে লড়াই করতে বিকল্প পন্থার সন্ধান শুরু করে দিয়েছেন বিজ্ঞানীরা।
