আসন্ন বিধানসভা নির্বাচনে বাড়ছে বুথ ও প্রার্থীদের প্রচারের খরচ
Connect with us

রাজ্যের খবর

আসন্ন বিধানসভা নির্বাচনে বাড়ছে বুথ ও প্রার্থীদের প্রচারের খরচ

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০৭ ফেব্রুয়ারি : টিকা আসার আগে করোনা অতিমারি সংক্রান্ত সমস্ত ধরনের স্বাস্থ্যবিধি মেনে বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে বিহারে। এবারে পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে উদ্যোগী হল নির্বাচন কমিশন।

জানা গেছে কোভিড পরিস্থিতির কারণে রাজ্যে ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়াতে চলেছে কমিশন। নির্বাচনে ৩০ শতাংশ পর্যন্ত বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মোট বুথের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১ লাখ ১ হাজার ৭৯০। পাশাপাশি প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে ২ হাজার ৯৫০ টি বুথ নীচে তলায় নামিয়ে আনা হচ্ছে। সব বুথেই রাম্প রাখা হবে। জেলা শাসকদের ১০ ফেব্রুয়ারির তারিখের মধ্যে বুথ সংক্রান্ত সমস্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে প্রার্থীদের প্রচারের খরচ বাড়ানো হচ্ছে৷ আগে ছিল ২৮ লক্ষ টাকা একজন প্রার্থী সর্বোচ্চ খরচ করতে পারতেন ৷ এবারে তা বেড়ে হচ্ছে ৩০ লক্ষ ৮০ হাজার টাকা। অর্থাৎ প্রায় দু’লক্ষ ৮০ হাজার টাকা বাড়ানো হচ্ছে।

Continue Reading
Advertisement