২৪ ঘণ্টার জন্য ব্লকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট! আপনার ফোনেও কি এসেছে ‘আন্ডার রিভিউ’ মেসেজ?
Connect with us

দেশের খবর

২৪ ঘণ্টার জন্য ব্লকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট! আপনার ফোনেও কি এসেছে ‘আন্ডার রিভিউ’ মেসেজ?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার রাত থেকে ভারত-সহ বিশ্বের বহু হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারী আচমকাই সমস্যার মুখে পড়েন। অ্যাপ খুলতেই অনেকের স্ক্রিনে ভেসে ওঠে ‘Account Under Review’ বার্তা। সেখানে জানানো হয়, ব্যবহারকারীর অ্যাকাউন্ট (Account) এবং ডিভাইসের (Device) তথ্য পর্যালোচনা (Review) করা হচ্ছে। এই সময় সাধারণত ২৪ ঘণ্টার জন্য অ্যাকাউন্টের অধিকাংশ পরিষেবা ব্যবহার করা যায় না।

ভারতীয় সময় রাত প্রায় ৮টা থেকে এই সমস্যা শুরু হয়। বার্তায় উল্লেখ ছিল, হোয়াটসঅ্যাপের পরিষেবার শর্তাবলি (Terms of Service) মেনে অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে কি না, তা যাচাই করতে এই পর্যালোচনা চলছে। ফলাফল ২৪ ঘণ্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়। নিচে Learn About Account Issue নামে একটি অপশনও দেখা যায়, যেখানে দায়িত্বশীল ব্যবহার এবং অ্যাকাউন্ট সংক্রান্ত নির্দেশিকা দেওয়া ছিল।

 

হঠাৎ কোনও পূর্ব সতর্কতা (Notice) ছাড়াই অ্যাকাউন্ট সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় বিপাকে পড়েন বহু ব্যবহারকারী। অনেকেই সামাজিক মাধ্যমে (Social Media) ক্ষোভ প্রকাশ করেন। কেউ জানান, অফিসের গুরুত্বপূর্ণ কাজ হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল। আবার কেউ দ্রুত সমস্যার সমাধানের আবেদন জানান।

হোয়াটসঅ্যাপের এক মুখপাত্র জানিয়েছেন, ব্যবহারকারীদের নিরাপত্তা (Security) নিশ্চিত করতে এবং পরিষেবার অপব্যবহার (Misuse) রুখতেই নিয়মিতভাবে কিছু অ্যাকাউন্ট পর্যালোচনায় রাখা হয়। তবে কখনও কখনও ভুলবশত বৈধ অ্যাকাউন্টও এই প্রক্রিয়ার আওতায় চলে আসতে পারে। এমন হলে যত দ্রুত সম্ভব তা সংশোধন করে পরিষেবা ফিরিয়ে দেওয়া হয়।

Advertisement
ads ads

সংস্থা এখনও জানায়নি, ঠিক কতজন ব্যবহারকারী এই সমস্যায় আক্রান্ত হয়েছেন বা এটি কোনও প্রযুক্তিগত (Technical) ত্রুটি, নাকি স্বয়ংক্রিয় নিরাপত্তা (Automated Security) ব্যবস্থার অংশ। তাই যদি আপনার স্ক্রিনেও এই বার্তা আসে, তাহলে আতঙ্কিত না হয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন এবং শুধুমাত্র অফিসিয়াল (Official) হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করুন। কোনও তৃতীয় পক্ষের (Third-party) অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন।

Continue Reading
Advertisement ads