টুলু মণ্ডল কাণ্ডে ৯৩ কোটি টাকা ফ্রিজ, ২৪২ গাড়ি বাজেয়াপ্ত! মমতার ভূমিকা নিয়ে শুভেন্দুর বিস্ফোরক দাবি
Connect with us

রাজনীতি

টুলু মণ্ডল কাণ্ডে ৯৩ কোটি টাকা ফ্রিজ, ২৪২ গাড়ি বাজেয়াপ্ত! মমতার ভূমিকা নিয়ে শুভেন্দুর বিস্ফোরক দাবি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বীরভূমের কথিত ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল (Tulu Mondal)-এর বিরুদ্ধে চলা দুর্নীতি (Corruption) তদন্তে বড়সড় পদক্ষেপের দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, টুলু মণ্ডলের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) থাকা প্রায় ৯৩ কোটি টাকা ফ্রিজ (Freeze) করা হয়েছে। পাশাপাশি নগদ ৫৩ লক্ষ টাকা, ২৬৮ গ্রাম সোনা, ৪০০ গ্রাম রুপো এবং ৬৩ গ্রাম প্ল্যাটিনাম (Platinum) বাজেয়াপ্ত (Seized) করা হয়েছে।

মুখ্যমন্ত্রীর দাবি, তদন্তে আরও উদ্ধার হয়েছে ৩টি টাকা গোনার মেশিন (Cash Counting Machine), একটি কম্পিউটার (Computer), সিপিইউ (CPU) এবং দুটি পেনড্রাইভ (Pen Drive)। এছাড়াও ৮৩টি ট্রাক ও ডাম্পার (Dumper) এবং বিএমডব্লিউ (BMW), অডি (Audi)-সহ মোট ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

শুভেন্দু অধিকারী জানান, তদন্তকারীরা এখনও পর্যন্ত মোট ২১টি স্থাবর সম্পত্তির (Property) হদিস পেয়েছেন। এর মধ্যে রয়েছে ৭টি বাড়ি, একটি ফার্মহাউস (Farmhouse), দুটি পেট্রল পাম্প (Petrol Pump), একটি পার্কিং এলাকা এবং দুটি স্টোন ক্রাশার (Stone Crusher)। প্রায় ৩০০ বিঘা জমি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, এত বড় দুর্নীতি দীর্ঘদিন ধরে চললেও তা রাজনৈতিক মদত ছাড়া সম্ভব নয়। তাঁর বক্তব্য, “এত সম্পত্তি একদিনে তৈরি হয় না। এই ধরনের দুর্নীতি বছরের পর বছর চলতে পারে না উচ্চস্তরের সমর্থন ছাড়া।” তবে এই অভিযোগের বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি।

Advertisement
ads ads

টুলু মণ্ডল এখনও পলাতক বলেই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অনুমান, গত ৪ মে-র পর থেকেই তিনি বিদেশে আত্মগোপন করেছেন। যদিও তদন্তকারী সংস্থার তরফে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শুভেন্দু জানান, এই মামলায় যাঁদের বিরুদ্ধে প্রমাণ মিলবে, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই আইনানুগ (Legal) ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত আরও বিস্তৃত করা হচ্ছে।

Continue Reading
Advertisement ads