ব্যাগে মাদক ঢুকিয়ে জীবন নষ্টের হুমকি! ছাত্র আন্দোলন দমন ঘিরে চরম বিতর্কে মুম্বই পুলিশ
Connect with us

দেশের খবর

ব্যাগে মাদক ঢুকিয়ে জীবন নষ্টের হুমকি! ছাত্র আন্দোলন দমন ঘিরে চরম বিতর্কে মুম্বই পুলিশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ছাত্র বিক্ষোভ (Student Protest) সামলাতে গিয়ে এবার বড় বিতর্কের মুখে মুম্বই পুলিশ (Mumbai Police)। অভিযোগ, আন্দোলনকারীদের প্রতিবাদ থেকে সরাতে এক পুলিশকর্মী তাঁদের ভুয়ো মাদক মামলায় (Fake Drug Case) ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। ঘটনার একটি ভিডিও (Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর শুরু হয়েছে তীব্র বিতর্ক। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশকর্মীকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং শুরু হয়েছে বিভাগীয় তদন্ত (Departmental Investigation)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত কনস্টেবলের নাম পবন সাংগলে। তিনি মোটর ভেহিকল বিভাগে কর্মরত ছিলেন এবং সিয়ন থানার সঙ্গে যুক্ত ছিলেন।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে মুম্বইয়ের শিবাজি পার্ক, চেম্বুর এবং আজাদ ময়দানের মতো এলাকায় ‘ককরোচ জনতা পার্টি’ (Cockroach Janta Party) বা CJP-এর নেতৃত্বে ছাত্রছাত্রীরা বিক্ষোভ চালাচ্ছেন। সেই বিক্ষোভস্থল থেকে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ ভ্যানে তোলা হয় বলে অভিযোগ।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, এক উর্দিধারী পুলিশকর্মী আটক হওয়া ছাত্রদের ভয় দেখাচ্ছেন। অভিযোগ, তিনি বলেন ফের আন্দোলনে দেখা গেলে তাঁদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা করা হবে এবং ব্যাগে মাদক রেখে (Plant) দেওয়া হতে পারে।

Advertisement
ads ads

ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। মুম্বই কংগ্রেস (Congress) তাদের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে অভিযোগ করেছে, শান্তিপূর্ণ প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার এবং ভয় দেখিয়ে আন্দোলন দমন করা উচিত নয়।

एक वायरल वीडियो में दावा किया गया है कि @MumbaiPolice प्रदर्शन कर रहे छात्रों को धमका रही है कि अगर वे दोबारा प्रदर्शन करने लौटे, तो उन्हें झूठे ड्रग्स के मामले में फँसा दिया जाएगा और पूरी ज़िंदगी जेल में सड़ना पड़ेगा।

अगर यह सच है, तो यह सिर्फ़ छात्रों को डराने की कोशिश नहीं,… pic.twitter.com/36KescEmro
— Mumbai Congress (@INCMumbai) July 23, 2026

অন্যদিকে, আন্দোলনকারীদের ওপর নজরদারি ও চাপ তৈরির অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। দাবি করা হচ্ছে, ফোন, মেসেজ এবং ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে প্রতিবাদীদের নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

মুম্বই পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিওর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে অভিযুক্ত পুলিশকর্মীকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়েছে।

Advertisement
ads ads

উল্লেখ্য, CJP-এর ডাকে শিক্ষা ব্যবস্থা সংস্কার এবং নিট (NEET) বিতর্ক নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছাত্র আন্দোলন চলছে। এর আগে দিল্লিতেও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। ফলে মুম্বইয়ের এই ঘটনা ছাত্র আন্দোলন ও পুলিশি ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।