বাংলাদেশে গ্রেপ্তার ৮১ ফুটের রামমূর্তি প্রতিষ্ঠা করতে চাওয়া হরিদাস চন্দ্র! নেপথ্যে কোটি টাকার কেলেঙ্কারি
Connect with us

বাংলাদেশ

বাংলাদেশে গ্রেপ্তার ৮১ ফুটের রামমূর্তি প্রতিষ্ঠা করতে চাওয়া হরিদাস চন্দ্র! নেপথ্যে কোটি টাকার কেলেঙ্কারি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের (Bangladesh) গাইবান্ধায় (Gaibandha) ৮১ ফুট উচ্চতার রামমূর্তি (Ram Statue) নির্মাণের পরিকল্পনা করে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে (Haridas Chandra Tarani Das) মানি লন্ডারিং (Money Laundering) মামলায় গ্রেপ্তার করেছে বাংলাদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)। রবিবার গভীর রাতে গাইবান্ধার পলাশবাড়ী (Palashbari) এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির চত্বর থেকে তাঁকে আটক করা হয়।

বাংলাদেশের সংবাদমাধ্যম ও পুলিশ সূত্রের দাবি, রাজধানী ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া একটি মানি লন্ডারিং মামলার ভিত্তিতে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট (Financial Crime Unit) এই অভিযান চালায়। পরে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

তদন্তকারী সংস্থার অভিযোগ, হাওয়ালা (Hawala)-র মাধ্যমে দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং প্রায় ৯ কোটি ৩৫ লক্ষ টাকার আর্থিক লেনদেনের সঙ্গে হরিদাস চন্দ্র জড়িত থাকতে পারেন। সিআইডি জানিয়েছে, তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account)মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (Mobile Financial Service-MFS) অ্যাকাউন্ট খতিয়ে দেখে বিপুল অঙ্কের লেনদেনের তথ্য মিলেছে। অভিযোগ, এই অর্থের একটি অংশ অবৈধ উৎস থেকে এসেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এই অভিযোগের বিষয়ে হরিদাস চন্দ্রের পক্ষ থেকে এখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগ দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। পরে স্থানীয় মন্দির কমিটি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি (Law & Order) এবং সাম্প্রদায়িক সম্প্রীতি (Communal Harmony) বজায় রাখার স্বার্থে ওই নির্মাণকাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।

Advertisement
ads ads

বাংলাদেশের পুলিশ জানিয়েছে, মন্দির এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এদিকে, এই গ্রেপ্তারের পর মামলার তদন্ত আরও বিস্তৃত হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Continue Reading
Advertisement ads