চিটফান্ড থেকে ক্রিপ্টোকারেন্সিতে কোটি কোটি টাকার জালিয়াতি! সাতসকালে ফের অ্যাকশনে ইডি
Connect with us

প্রতারণা

চিটফান্ড থেকে ক্রিপ্টোকারেন্সিতে কোটি কোটি টাকার জালিয়াতি! সাতসকালে ফের অ্যাকশনে ইডি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ক্রিপ্টো (Crypto) বিনিয়োগে প্রতারণা (Fraud), চিটফান্ড (Chit Fund) এবং শেয়ারবাজারে (Share Market) বিনিয়োগের নামে আর্থিক জালিয়াতির (Financial Scam) অভিযোগে বৃহস্পতিবার ভোর থেকেই রাজ্যজুড়ে একযোগে অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দুর্গাপুরের অন্ডাল, হাওড়ার ব্যাটরা, নদিয়ার কালিনারায়ণপুর-সহ মোট ১০টি জায়গায় চলছে তল্লাশি (Search Operation)।

দুর্গাপুরের অন্ডালের ইসিএলের (ECL) প্রাক্তন কর্মী দিলীপ মল্লিক এবং তাঁর ছেলে দিগন্ত মল্লিকের বিরুদ্ধে ক্রিপ্টো বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, কলকাতার ফেয়ারলি প্লেসে অফিস খুলে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ তোলা হতো। সেই অর্থের একটি অংশ বিদেশে (Foreign Transfer) পাচার হয়েছে বলেও সন্দেহ। দিগন্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের লেনদেনের তথ্য সামনে আসার পরই এই অভিযান শুরু হয়। অতীতে একই মামলায় তিনি গ্রেপ্তার হলেও পরে জামিন পান।

অন্যদিকে, হাওড়ার ব্যাটরার কুচিল সরকার লেনে সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। তদন্তে দাবি, তিনি একাধিক চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত এবং শেয়ারবাজার সংক্রান্ত ব্যবসার সঙ্গেও যোগাযোগ রয়েছে।

একই সময়ে নদিয়ার কালিনারায়ণপুরে ব্যবসায়ী সুভ্রকান্তি নাগ ওরফে বাবাই নাগের বাড়িতেও অভিযান চালানো হয়। অভিযোগ, তাঁর সংস্থা স্টক গুরুকুল (Stock Gurukul) শেয়ারবাজারে প্রশিক্ষণ ও বিনিয়োগের নামে বহু মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রতারণা করেছে।

Advertisement
ads ads

ইডি সূত্রে দাবি, একটি বেআইনি বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকা সংগ্রহের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও পুলিশের এফআইআর (FIR)-এ প্রায় ২০ কোটি টাকার প্রতারণার উল্লেখ ছিল। এখনও পর্যন্ত অভিযানের বিষয়ে ইডির তরফে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।