‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির নিয়ে আরও বিপাকে অভিষেক! বিষ্ণুপুর থানায় দায়ের নতুন এফআইআর
Connect with us

ভাইরাল খবর

‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির নিয়ে আরও বিপাকে অভিষেক! বিষ্ণুপুর থানায় দায়ের নতুন এফআইআর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ‘সেবাশ্রয় (Sebashray)’ স্বাস্থ্য শিবির নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় এবার নতুন এফআইআর দায়ের করেছেন ২০২৪ লোকসভা নির্বাচনের ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগে বলা হয়েছে, এই স্বাস্থ্য শিবির পরিচালনায় একাধিক আইন লঙ্ঘন (Violation of Law) হয়েছে এবং রোগীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভাঙা হয়েছে। 

এফআইআরে অভিষেকের পাশাপাশি তাঁর আপ্ত-সহায়ক সুমিত রায় (Sumit Roy), বিধায়ক দিলীপ মণ্ডল, জাহাঙ্গির খান, শামিম আহমেদ, বাবান গাজি-সহ একাধিক নাম রয়েছে। অভিযোগকারীর দাবি, শিবিরগুলির পরিকল্পনা, অর্থায়ন (Funding) ও বাস্তবায়নে তাঁদের সরাসরি ভূমিকা ছিল।

পুলিশ জানিয়েছে, ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, পিসিপিএনডিটি (PCPNDT Act), ন্যাশনাল মেডিক্যাল কমিশন (NMC) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ডায়মন্ড হারবার (Diamond Harbour) ও নন্দীগ্রাম (Nandigram)-সহ একাধিক এলাকায় সেবাশ্রয় শিবিরে আল্ট্রাসোনোগ্রাফি, এক্স-রে, ইকো-কার্ডিওগ্রাফি সহ নানা পরীক্ষা করা হয়েছে, যেখানে প্রয়োজনীয় রেডিয়েশন লাইসেন্স (Radiation License) ছিল না। রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, কোন সরকারি কর্মী বা আধিকারিক এই কর্মসূচিতে যুক্ত ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ads ads

তদন্তকারীরা বলছেন, শিবিরের মাধ্যমে চিকিৎসা পরিষেবা, তথ্য সুরক্ষা এবং প্রশাসনিক অনুমোদন—সব দিকই পরীক্ষা করে দেখা হচ্ছে। এখন নজর তদন্তের পরবর্তী রিপোর্টের দিকে।

Continue Reading
Advertisement ads