ভাইরাল খবর
সোমবার কলকাতায় অমিত শাহ! শ্যামাপ্রসাদের জন্মজয়ন্তীতে একাধিক কর্মসূচি
ডিজিটাল ডেস্কঃ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার কলকাতা (Kolkata) সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। প্রায় সাড়ে তিন ঘণ্টার এই ঝটিকা সফরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সূত্রের খবর, সোমবার দুপুর ৩টা ৫০ মিনিট নাগাদ বিশেষ বিমানে (Special Flight) কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন অমিত শাহ। সেখান থেকে তিনি প্রথমে ভবানীপুরে (Bhawanipur) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে গিয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
এরপর বিকেল ৪টা ৫০ মিনিটে নিউটাউনের (New Town) ইকোপার্কে (Eco Park) পৌঁছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রস্তাবিত ১২৫ ফুট উচ্চতার মূর্তির (Statue) ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপুজোয় অংশ নেবেন। পরে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে (Biswa Bangla Mela Prangan) আয়োজিত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। কর্মসূচি শেষ করে সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ দিল্লির (Delhi) উদ্দেশে রওনা দেবেন তিনি।
উল্লেখ্য, জন্মজয়ন্তীর আগেই সুকিয়া স্ট্রিটে (Sukea Street) শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদী ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)।
এদিকে, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই অমিত শাহের সফর ঘিরে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি নেওয়া হয়েছে।
