ট্রেন লেট হলেই বিনামূল্যে খাবার ও রিফান্ড! জানুন ভারতীয় রেলের বিশেষ নিয়ম
Connect with us

দেশের খবর

ট্রেন লেট হলেই বিনামূল্যে খাবার ও রিফান্ড! জানুন ভারতীয় রেলের বিশেষ নিয়ম

স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের অপেক্ষা? এবার ট্রেন ২ বা ৩ ঘণ্টা দেরি করলে যাত্রীদের বিনামূল্যে পুষ্টিকর খাবার এবং সম্পূর্ণ টিকিট বাতিলের টাকা ফেরত দেবে ভারতীয় রেল।

Dipa Chakraborty

Published

on

ভারতে ট্রেন দেরিতে (Delayed) চলা যাত্রীদের কাছে অত্যন্ত পরিচিত একটি অভিজ্ঞতা। স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা বসে ট্রেনের জন্য অপেক্ষা করাও অনেকের কাছে নিত্যদিনের সাধারণ ঘটনা। তবে ভারতীয় রেলের (Indian Railways) এমন কিছু নিয়মের কথা অনেকেই জানেন না, যা যাত্রীদের এই ভোগান্তি কমাতে দারুণ সাহায্য করতে পারে। নির্দিষ্ট পরিস্থিতিতে ট্রেন লেট হলে স্রেফ অপেক্ষা নয়, যাত্রীরা পেতে পারেন বিনামূল্যে খাবার (Free Food), এমনকি পুরো টিকিটের টাকা ফেরত পাওয়ার সুযোগও থাকে।

২ ঘণ্টার বেশি দেরি হলে বিনামূল্যে খাবার: আইআরসিটিসি-র (IRCTC) ক্যাটারিং নীতিমালা (Caterine Policy) অনুযায়ী, রাজধানী, শতাব্দী এবং দুরন্ত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম (Premium) ট্রেনগুলি যদি নির্ধারিত সময়ের থেকে দুই ঘণ্টা বা তার বেশি দেরিতে চলে, তবে যাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়া বাধ্যতামূলক। দিনের কোন সময়ে ট্রেন লেট করছে, তার ওপর ভিত্তি করে খাবারের তালিকায় থাকতে পারে সকালের জলখাবার (Breakfast), দুপুর বা রাতের খাবার (Lunch/Dinner), চা কিংবা হালকা স্ন্যাক্স (Snacks)।

যাত্রার শুরুতে সাধারণত চা বা কফির সঙ্গে বিস্কুট দেওয়া হয়। সঙ্গে থাকে চিনি বা সুগার-ফ্রি স্যাশে এবং মিল্ক ক্রিমার। অন্যদিকে সকালের স্ন্যাক্স বা বিকেলের চায়ের সময় চার টুকরো সাদা বা ব্রাউন ব্রেড, মাখন, ২০০ মিলিলিটার ফলের রস (Fruit Juice) এবং এক কাপ চা বা কফি পরিবেশন করা হয়।

দুপুর ও রাতের খাবারের মেনু: দুপুর ও রাতের খাবারের ক্ষেত্রে পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ মেনুর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সাধারণত ভাতের সঙ্গে ছোলা, রাজমা বা হলুদ ডাল দেওয়ার নিয়ম আছে। প্রতিটি খাবারের সঙ্গেই আচার থাকে। অন্য বিকল্প (Option) হিসেবে সাতটি লুচি বা কচুরী, পাঁচমিশালি সবজি এবং সঙ্গে আচার, নুন ও গোলমরিচের স্যাশে দেওয়া হয়।

Advertisement
ads ads

৩ ঘণ্টার বেশি দেরি হলে পুরো ভাড়াই ফেরত: যদি কোনও ট্রেন ৩ ঘণ্টার বেশি লেট করে অথবা ট্রেনের যাত্রাপথ (Route) বদলে যায়, তবে যাত্রীরা টিকিট বাতিল (Cancel) করে সম্পূর্ণ অর্থ ফেরতের দাবি করতে পারেন। অনলাইনে (Online) বুক করা টিকিটের ক্ষেত্রে যে মাধ্যম থেকে টাকা কাটা হয়েছিল, সেখান থেকেই রিফান্ডের (Refund) আবেদন করা যায়। আর কাউন্টার (Counter) থেকে কাটা টিকিট বাতিল করতে হলে যাত্রীকে সরাসরি স্টেশনের কাউন্টারে গিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

দীর্ঘ অপেক্ষায় যাত্রীদের অতিরিক্ত নিরাপত্তা ও ব্যবস্থা: ট্রেন দেরির সময় যাত্রীদের অসুবিধা কমাতে ভারতীয় রেল আরও কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। স্টেশনের ওয়েটিং রুম (Waiting Room) বা বিশ্রামাগারগুলি যাত্রীরা বিনামূল্যে ব্যবহার করতে পারেন। দেরি করে চলা ট্রেনের যাত্রীদের কথা মাথায় রেখে স্টেশনের খাবারের দোকানগুলিও দীর্ঘ সময় খোলা রাখা হয়, বিশেষ করে রাতের দিকে।

পাশাপাশি স্টেশনে যাত্রীদের নিরাপত্তা (Security) নিশ্চিত করতে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ (RPF)-এর অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়। ফলে ট্রেন লেট হলেও যাত্রীদের স্বস্তি, খাবার ও নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় রেল।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads