দেবভূমিতে পুণ্যলাভের মাঝেই বিষাদের ছায়া! চারধাম দর্শনে গিয়ে মৃত ১৯৮ জন পুণ্যার্থী
Connect with us

দুর্ঘটনা

দেবভূমিতে পুণ্যলাভের মাঝেই বিষাদের ছায়া! চারধাম দর্শনে গিয়ে মৃত ১৯৮ জন পুণ্যার্থী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরাখণ্ডের চারধাম যাত্রা (Char Dham Yatra) এ বছর ভেঙেছে অতীতের সব রেকর্ড। সরকারি তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে যাত্রা শুরুর পর ১৮ জুন পর্যন্ত ৩৭ লক্ষেরও বেশি পুণ্যার্থী (Pilgrim) চারধাম দর্শন করেছেন। তবে এই বিপুল ভিড়ের মাঝেই উদ্বেগ বাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। গত তিন মাসে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন পুণ্যার্থী।

স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (State Emergency Operation Centre) তথ্য বলছে, মৃতদের মধ্যে ১৯৫ জনের মৃত্যু হয়েছে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে। বাকি তিনজনের মৃত্যু হয়েছে অন্যান্য স্বাভাবিক কারণে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কেদারনাথে (Kedarnath), যেখানে মৃত্যু হয়েছে ৯৫ জনের। বদ্রীনাথে (Badrinath) ৫৯ জন, যমুনোত্রীতে (Yamunotri) ২৬ জন এবং গঙ্গোত্রীতে (Gangotri) ১৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।

প্রশাসনের মতে, অতিরিক্ত উচ্চতা (High Altitude), কম অক্সিজেন (Oxygen) এবং দীর্ঘ পাহাড়ি পথ অতিক্রম করার ফলে বহু যাত্রীর শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ছে। বিশেষ করে হৃদরোগ, শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে আক্রান্তদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।

এবার কেদারনাথেই সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয়েছে। সেখানে পৌঁছেছেন প্রায় ১২.৬১ লক্ষ মানুষ। বদ্রীনাথে গিয়েছেন ১১.৬৭ লক্ষ পুণ্যার্থী। পাশাপাশি গঙ্গোত্রী, যমুনোত্রী ও হেমকুণ্ড সাহিবেও (Hemkund Sahib) উল্লেখযোগ্য সংখ্যক ভক্তের উপস্থিতি দেখা গেছে।

Advertisement
ads

পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রশাসন সকল তীর্থযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে যাত্রায় অংশগ্রহণের আবেদন জানিয়েছে। রেকর্ড ভিড়ের মধ্যেই বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা এখন প্রশাসনের বড় চিন্তার কারণ হয়ে উঠেছে।

Continue Reading
Advertisement