দেশের খবর
সোনাদানা-টাকাপয়সা সব লুট! রামমন্দিরে কোটি টাকার চুরিতে গভীর চিন্তায় মোদী
ডিজিটাল ডেস্কঃ অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দানের কোটি কোটি টাকা ও সোনাদানা চুরির ঘটনায় তীব্র উদ্বেগ (Anxiety) প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দির নির্মাণ কমিটির প্রধান তথা প্রাক্তন আইএএস (IAS) অফিসার নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, ভক্তদের টাকা চুরি এবং মন্দিরের সম্পূর্ণ ভেঙে পড়া শাসন ব্যবস্থা (System) নিয়ে প্রধানমন্ত্রী গভীরভাবে চিন্তিত। প্রথমে এই চুরির খবর অস্বীকার করা হলেও, অভ্যন্তরীণ তদন্তে দুর্নীতির হদিশ মেলায় যোগী সরকার ৩ সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT) গঠন করেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রায় ২০০ কোটি টাকার লোপাট হয়েছে। ইতিমধ্যেই ৫ জন কর্মচারীর কাছ থেকে নগদ ২ কোটি টাকা, গাড়ি ও দামি আইফোন (iPhone) উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের আশঙ্কা, চুরির প্রমাণ লোপাট করতে সিসিটিভি (CCTV) ফুটেজ বিকৃত করা হয়ে থাকতে পারে। এই জালিয়াতির নেপথ্যে বড় কোনও চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখতে প্রায় ২০০ জনকে জিজ্ঞাসাবাদের তালিকাভুক্ত করা হয়েছে।
এদিকে ঘটনাটি ঘিরে রাজনৈতিক তরজা (Political Row) তুঙ্গে উঠেছে। আম আদমি পার্টি (AAP) ও সমাজবাদী পার্টি এই চুরির জন্য সরাসরি যোগী সরকারকে দায়ী করেছে। এর মধ্যেই রামজন্মভূমি আন্দোলনের প্রবীণ কর্মী সন্তোষ দুবে থানায় একটি এফআইআর (FIR) দায়ের করে বিস্ফোরক দাবি করেছেন। তাঁর অভিযোগ, শুধু নগদ টাকাই নয়, আন্দোলন চলাকালীন দান হিসেবে আসা ১২৫০টি সোনা-রুপোর ইট এবং হিরে খচিত অষ্টধাতুর ইটও গায়েব করে দেওয়া হয়েছে। তিনি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইসহ চার কর্তার পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) দাবি জানিয়েছেন।
