রাজনীতি
মমতা নিজের বাড়িতেই নিরাপদ নন? নিরাপত্তা বিতর্কে বিস্ফোরক দাবি অগ্নিমিত্রা পালের
ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কালীঘাটের (Kalighat) বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার এবং তাঁর দীর্ঘদিনের পার্সোনাল সিকিউরিটি অফিসারদের (PSO) দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। এই আবহে বুধবারের এই ঘটনাকে কেন্দ্র করে এক নজিরবিহীন ও বিস্ফোরক দাবি তুললেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বাইরের কারও থেকে নয়, বরং নিজের পরিবারের লোকেদের কাছেই সবথেকে বেশি অনিরাপদ (Unsafe) এবং তাঁদের থেকেই তাঁর বেশি ভয়!
কালীঘাটের বাড়ির নিরাপত্তা কিয়স্ক (Security Kiosk) সম্পূর্ণ ফাঁকা হয়ে যাওয়া এবং নতুন অফিসারদের মমতা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে তীব্র কটাক্ষ (Criticism) করেন অগ্নিমিত্রা। তিনি বলেন, “এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার যে তিনি রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন নাকি কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেবেন। কিন্তু বাইরের লোকেদের থেকে তো পরিবারের লোকেদের কাছেই তাঁর সবথেকে বেশি ভয়। কারণ এর আগেও আমরা এরকম অনেক ঘটনা শুনেছি। পরিবারের কাছেই তিনি নিরাপদ নন। সেখানে তাঁকে কে বাঁচাবে?” একই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে মন্ত্রী অভিযোগ করেন যে, গত ১৫ বছরে বাংলার মানুষকে খাদের ধারে ঠেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিশাল কনভয় (Convoy) এবং বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড (Barricade) নিয়ে চলেছেন। এখন নাটক করে দেখাচ্ছেন যে উনি সুরক্ষা চান না।
প্রসঙ্গত, বিগত প্রায় ২০ বছর ধরে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএসও হিসেবে বিশ্বস্ততার সঙ্গে কাজ করছিলেন, বুধবার তাঁদের হঠাতই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) এই বিষয়ে জানান, রাত সাড়ে ৯টা নাগাদ ৪-৫ জন সম্পূর্ণ অচেনা পুলিশ অফিসারকে মমতার নিরাপত্তার দায়িত্বে পাঠানো হয়েছিল। সম্পূর্ণ অপরিচিত (Unfamiliar) হওয়ায় মমতা তাঁদের কাউকেই গ্রহণ করেননি এবং ফিরিয়ে দেন। এই ঘটনাকে কেন্দ্র করেই বর্তমানে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা (Political Row) তুঙ্গে উঠেছে।
