উত্তর দিনাজপুরের জন্য বড় গর্বের মুহূর্ত! রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুই বিধায়ক
Connect with us

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুরের জন্য বড় গর্বের মুহূর্ত! রাজ্যের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুই বিধায়ক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ, ১ জুন রাজ্যে শপথ নিল নতুন বিজেপি (BJP) সরকারের ৩৫ সদস্যের মন্ত্রীসভা (Cabinet)। সকাল ১১টায় লোকভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল (Governor) আর এন রবি। এবারের মন্ত্রীসভায় সবচেয়ে বড় চমক উত্তর দিনাজপুর জেলার দুই বিধায়কের অন্তর্ভুক্তি, যা সমগ্র জেলা জুড়ে খুশির জোয়ার এনে দিয়েছে।

জেলার রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী এবং করণদিঘীর বিধায়ক বিরাজ বিশ্বাস—উভয়ই রাজ্যের নতুন সরকারের প্রতিমন্ত্রী (Minister of State) হিসেবে শপথ নিয়েছেন। এই জোড়া প্রাপ্তিতে উত্তর দিনাজপুর জেলা জুড়ে ব্যাপক উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। বিশেষ করে করণদিঘীর বিধায়ক বিরাজ বিশ্বাস শপথ নেওয়ার পরেই ডালখোলা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাইস্কুল পাড়ায় উল্লাসে মেতে ওঠেন সাধারণ মানুষ।

নিজেদের ‘ঘরের ছেলে’ রাজ্যের মন্ত্রীসভায় ঠাঁই পাওয়ায় বিধায়কের পরিবারের সদস্যরাও আবেগে ভাসছেন। নতুন মন্ত্রীদের বাড়ির সামনে ভিড় জমিয়ে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন (Celebration) করছেন কর্মী-সমর্থকেরা। অনগ্রসর উত্তর দিনাজপুরের সার্বিক উন্নয়নে এই দুই নতুন মন্ত্রীর অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement