উত্তর দিনাজপুর
“পরিবর্তন নয়, হবে প্রত্যাবর্তন”! গণনার আগের দিন রায়গঞ্জে বড় দাবি তৃণমূল প্রার্থীর
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) ফলাফল ঘোষণার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার ঠিক আগেই রাজনৈতিক মহলে তৎপরতা (Activity) তুঙ্গে। এই আবহে রবিবার দুপুরে রায়গঞ্জ পলিটেকনিক কলেজের স্ট্রং রুম (Strong Room) পরিদর্শনে উপস্থিত হলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী।
এদিন তিনি কেবল স্ট্রং রুম পরিদর্শনই করেননি, পাশাপাশি গণনা কেন্দ্রের (Counting Centre) সার্বিক পরিকাঠামো (Infrastructure) ও নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে দেখেন। আত্মবিশ্বাসী মেজাজে কৃষ্ণ কল্যাণী সংবাদমাধ্যমকে জানান, রাজ্যে এবার কোনো ‘পরিবর্তন’ হবে না, যা হবে তা হলো ‘প্রত্যাবর্তন’। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য সরকার গঠন করবে এবং পুনরায় মুখ্যমন্ত্রী (Chief Minister) পদে আসীন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রায়গঞ্জ কেন্দ্র নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। তাঁর মতে, গত কয়েক বছরে এই কেন্দ্রে তিনি ৫৫০ কোটি টাকারও বেশি উন্নয়নমূলক কাজ (Developmental Work) করেছেন। এই কাজের রিপোর্ট কার্ডের (Report Card) ওপর ভিত্তি করেই সাধারণ মানুষ তাঁকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি বিশ্বাস করেন।


