কালীঘাটে ‘বহিরাগত’ ধরতে ছুটলেন শুভেন্দু! উত্তেজনায় উত্তপ্ত মুখ্যমন্ত্রীর পাড়া
Connect with us

ভাইরাল খবর

কালীঘাটে ‘বহিরাগত’ ধরতে ছুটলেন শুভেন্দু! উত্তেজনায় উত্তপ্ত মুখ্যমন্ত্রীর পাড়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ বিধানসভা নির্বাচনের (Assembly Election) দ্বিতীয় তথা অন্তিম দফার ভোটগ্রহণের দিনে উত্তেজনার ভরকেন্দ্র হয়ে উঠল খোদ মুখ্যমন্ত্রীর গড় কালীঘাট। বুধবার দুপুরে ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নির্বাচনী এলাকা পরিদর্শনে বেরোলে তৃণমূল সমর্থকদের প্রবল বিক্ষোভের মুখে পড়েন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, উত্তপ্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ (Lathicharge) করতে হয়।

বেলা গড়াতেই মুক্তদল মোড় ও পটুয়াপাড়া এলাকায় শুভেন্দুর কনভয় (Convoy) পৌঁছানো মাত্রই স্থানীয় তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ এবং ‘চোর-চোর’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা বিজেপি কর্মীরাও ‘পিসি-ভাইপো চোর’ ধ্বনি তুলে সরব হলে মুহূর্তেই এলাকা রণক্ষেত্রের (Battleground) রূপ নেয়। পরিস্থিতি জটিল হচ্ছে দেখে শুভেন্দু অধিকারী নিজেই ফোন করে ঘটনাস্থলে অতিরিক্ত সিআরপিএফ (CRPF) তলব করেন। শুভেন্দুর অভিযোগ, তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনায় তাঁর উপর আক্রমণ করার চেষ্টা হয়েছে এবং এলাকায় প্রচুর বহিরাগত (Outsiders) জড়ো করা হয়েছে। এমনকি বিজেপি প্রার্থীকে কয়েকবার বিক্ষোভকারীদের দিকে তেড়ে যেতে এবং কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে ‘বহিরাগত’ খুঁজতে দৌড়তেও দেখা যায়।

তৃণমূলের পক্ষ থেকে পালটা দাবি করা হয়েছে যে, শুভেন্দু অধিকারী নিজেই বহিরাগতদের নিয়ে এলাকায় ঢুকে ভোটারদের প্রভাবিত (Influencing voters) করার চেষ্টা করছিলেন। যদিও এই সংঘাতের মাঝেই শুভেন্দু তাঁর জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাস (Confidence) প্রকাশ করে জানান, ভবানীপুরে ভোটদানের হার ৮০ থেকে ৯০ শতাংশ হলে তিনি বড় ব্যবধানে জয়ী হবেন। বর্তমানে বিশাল পুলিশ বাহিনী ও জওয়ানদের হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে (Under control) রয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement