‘খেলাম আমি, ঝাল লাগল তৃণমূলের’! ৪ মে মিষ্টির সঙ্গে বিলি হবে ঝালমুড়িও, বঙ্গ জয়ে মরিয়া মোদিি
Connect with us

ভাইরাল খবর

‘খেলাম আমি, ঝাল লাগল তৃণমূলের’! ৪ মে মিষ্টির সঙ্গে বিলি হবে ঝালমুড়িও, বঙ্গ জয়ে মরিয়া মোদিি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দিনেই রাজ্যে এসে বড়সড় রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে তিনি নির্বাচন কমিশনের (Election Commission) ভূয়সী প্রশংসা করে দাবি করেন, গত ৫০ বছরে বাংলা প্রথমবার এমন হিংসামুক্ত এবং রেকর্ড ভোটদান (Record Voting) প্রত্যক্ষ করছে।

প্রধানমন্ত্রী এদিন তাঁর বক্তব্যে ফের ‘ঝালমুড়ি’ প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। উল্লেখ্য, ঝাড়গ্রামে মোদির ঝালমুড়ি খাওয়া নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছিলেন। তার পাল্টা দিয়ে মোদি আজ বলেন, “ঝালমুড়ি আমি খেয়েছি, অথচ ঝাল লেগেছে তৃণমূলের।” তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের (Confidence) সাথে ঘোষণা করেন যে, ৪ মে নির্বাচনী ফলাফলের দিন বাংলায় মিষ্টির পাশাপাশি ঝালমুড়িও বিলি হবে।

কৃষ্ণনগরের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মতুয়া (Matua) সম্প্রদায়ের আবেগ ছুঁয়ে বলেন, “আপনাদের তৃণমূলকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনাদের গায়ে কেউ হাত দিতে পারবে না।” তিনি পুনরায় সিএএ (CAA) এবং সুরক্ষার নতুন গ্যারান্টি (Guarantee) প্রদান করেন। মোদির দাবি, বাংলা থেকে এখন ভয় পালাচ্ছে এবং সাধারণ মানুষের ভরসা দৃঢ় হচ্ছে। অনুপ্রবেশকারী (Infiltrators) ইস্যু নিয়ে তৃণমূলকে বিঁধে তিনি বলেন, ১৫ বছর পর বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের ভূমিতে আজ পরিবর্তনের ঝড় দেখা যাচ্ছে। ডবল ইঞ্জিন সরকার (Double Engine Government) এলে বাংলার বিকাশ দ্বিগুণ গতিতে হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

Advertisement
ads