ট্রাম্পের ভাষণে যুদ্ধ থামার ইঙ্গিত নেই! এক ধাক্কায় সোনা-রুপোর বাজারে ভয়াবহ পতন
Connect with us

বাজার দর

ট্রাম্পের ভাষণে যুদ্ধ থামার ইঙ্গিত নেই! এক ধাক্কায় সোনা-রুপোর বাজারে ভয়াবহ পতন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা এবং মার্কিন-ইরান যুদ্ধের (US-Iran War) অনিশ্চয়তার মধ্যে বৃহস্পতিবার সোনা ও রুপোর বাজারে বড়সড় ধাক্কা লাগল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যুদ্ধ থামার কোনো নির্দিষ্ট সময়সীমা (Deadline) না মেলায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। যার সরাসরি প্রভাব পড়েছে বুলিয়ন মার্কেটে।

বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬-এ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) জুন মাসের সোনার চুক্তিতে বড় পতন দেখা গিয়েছে। দিনের শুরুতে ১,২১৮ টাকা বা ০.৭৯ শতাংশ কমে বাজার খুললেও, বেলা বাড়ার সাথে সাথে তা ৪.২৯ শতাংশ বা ৬,৬০৮ টাকা পর্যন্ত কমে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত সোনা ১,৪৮,৭৯৬ টাকায় ট্রেড (Trade) করছিল। একই ছবি দেখা গিয়েছে আগস্ট মাসের গোল্ড ফিউচারসের (Gold August Futures) ক্ষেত্রেও, যেখানে দাম ২.৯৪ শতাংশ পড়ে গিয়েছে।

রুপোর বাজারেও ধস অব্যাহত। মে মাসের চুক্তিতে রুপোর দাম এক সময়ে ৫.৮৩ শতাংশ বা ১৪,২০১ টাকা পড়ে ২,২৯,০০০ টাকায় পৌঁছায়। আন্তর্জাতিক বাজারেও (International Market) সোনার দামে চরম চাপ তৈরি হয়েছে। কমেক্সে (COMEX Gold) সোনার দাম ৩.৪৬ শতাংশ পড়ে ৪,৬৪৬.৮ ডলার প্রতি ট্রয় আউন্সে দাঁড়িয়েছে। দেশীয় বাজারে কলকাতা (Kolkata) ও মুম্বইয়ে ২৪ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ১,৫১,৪২০ টাকা এবং দিল্লি (Delhi)-তে তা ১,৫১,৫৭০ টাকা। রুপোর দাম বড় শহরগুলোতে বর্তমানে কেজি প্রতি ২,৫০,০০০ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। সব মিলিয়ে বৈশ্বিক সঙ্কটের (Global Crisis) জেরে বাজারে চরম অনিশ্চয়তা বজায় রয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement