ভাইরাল খবর
বিধানসভা নির্বাচনের আগে কালী-আবেগে শান মোদীর: বঙ্গ সংস্কৃতির সঙ্গে একাত্ম হওয়ার নয়া চেষ্টা
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রাক্কালে বাংলার মানুষের মন জয়ে ফের দেবী কালীর শরণাপন্ন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার নবরাত্রির সপ্তমী (Saptami) তিথিতে মা কালরাত্রির পূজা উপলক্ষে নিজের এক্স হ্যান্ডেলে (X handle) একটি বিখ্যাত শ্যামাসঙ্গীত পোস্ট করেন তিনি। ‘কালী কালী বল রসনা’ গানটি শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মাতৃদেবীর আরাধনা ভক্তদের মধ্যে নতুন আত্মবিশ্বাস (Self-confidence) সঞ্চার করে। তাঁর আধ্যাত্মিক সাধনা সকলকে নবশক্তিতে পূর্ণ করে।’
देवी मां की आराधना भक्तों में नए आत्मविश्वास का संचार करती है। उनकी साधना हर किसी को एक नई ऊर्जा से भर देती है।https://t.co/Tm6GbcMz5V
— Narendra Modi (@narendramodi) March 25, 2026
এদিন সকালে প্রধানমন্ত্রী দু’টি পোস্ট করেন। প্রথমটিতে তিনি মা কালরাত্রির রূপ ও মাহাত্ম্য বর্ণনা করে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘মা কালরাত্রিকে প্রণাম! তাঁর আশীর্বাদ সকলের জীবনে সাহস (Courage) নিয়ে আসুক।’ এরপরই বাঙালির অত্যন্ত প্রিয় শ্যামাসঙ্গীতটি পোস্ট করে আধ্যাত্মিকতার (Spirituality) বার্তা দেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ওপর থেকে ‘বহিরাগত’ তকমা ঝেড়ে ফেলতে মোদী বারবার বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত দেবদেবীর নাম নিচ্ছেন। এর আগে ব্রিগেডের সভামঞ্চ দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা হয়েছিল। সচরাচর বিজেপি নেতৃত্বকে ‘জয় শ্রীরাম’ (Jai Shri Ram) স্লোগান দিতে দেখা গেলেও, ইদানীং প্রধানমন্ত্রীকে বারবার মা কালীর মহিমা প্রচার করতে দেখা যাচ্ছে। নবরাত্রির এই পুণ্যলগ্নে মোদীর এই কালী-ভক্তি বাংলার ভোটারদের (Voters) মধ্যে বিশেষ প্রভাব ফেলবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
