প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিশানার হুঁশিয়ারি! বাজেট অধিবেশনের দিনেই দিল্লি বিধানসভা উড়িয়ে দেওয়ার হুমকি
Connect with us

দেশের খবর

প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও নিশানার হুঁশিয়ারি! বাজেট অধিবেশনের দিনেই দিল্লি বিধানসভা উড়িয়ে দেওয়ার হুমকি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাজেটের দিনেই বড়সড় নাশকতার (Sabotage) আশঙ্কায় কাঁপল রাজধানী। মঙ্গলবার সকালে দিল্লি বিধানসভা (Delhi Assembly) উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরপর দুটি ই-মেল (E-mail) আসায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রথম বার্তাটি বিধানসভা দপ্তরে এবং দ্বিতীয়টি সরাসরি স্পিকারের সরকারি মেইলে পৌঁছায়। এই হুমকি বার্তায় (Threat Message) প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রী সহ একাধিক শীর্ষ নেতার নাম উল্লেখ করা হয়েছে।

বিধানসভার পাশাপাশি নিকটবর্তী মেট্রো স্টেশনকেও সম্ভাব্য নিশানা (Target) হিসেবে উল্লেখ করায় গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল (Bomb Disposal Squad)। গোয়েন্দা সূত্রের খবর, ই-মেলের ভাষা ছিল অত্যন্ত উস্কানিমূলক এবং সেখানে একটি বিচ্ছিন্নতাবাদী (Separatist) সংগঠনের নামও উঠে এসেছে।

সাম্প্রতিক সময়ে দিল্লির একাধিক স্কুল, হাসপাতাল এমনকি আদালতেও এই ধরণের বেনামী হুমকি পাঠানোর প্রবণতা বেড়েছে। যদিও এখনও পর্যন্ত দিল্লি পুলিশ (Delhi Police) এই আতঙ্কের মূল উৎস (Origin) চিহ্নিত করতে পারেনি। বাজেট পেশের দিনে এমন ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে প্রশাসনিক (Administrative) মহল। নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে নজরদারি (Surveillance) বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement